সন্তানের জন্মের প্রসঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের স্বাস্থ্যের খেয়াল রাখা হয়৷ কিন্তু সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার সুস্থতাও জরুরি৷
যে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর নিষেক হয়, সেটা ডিএনএ ছাড়াও আরও অনেক কিছু বহন করে। এটা শিশুর স্বাস্থ্যে দীর্ঘকালীন প্রভাব বিস্তার করে৷ সেই কারণে পুরুষের স্বাস্থ্য খাদ্যতালিকা এবং জীবনযাপনে বিশেষ খেয়াল রাখা দরকার৷
তিনমাস নিয়ম মেনে চললেই শুক্রাণুর গুণগত মান উন্নত হয়৷ কী কী খাবেন?
ওমেগা ৩- ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড শুক্রাণুর ক্ষমতা বৃদ্ধি করে৷
বাদাম খেতে পারেন৷ বাদামে যেমন ওমেগা ৩ রয়েছে তেমনি জিঙ্ক অ্যান্টিঅক্সিড্যান্টও রয়েছে৷ গবেষণায় দেখা গিয়েছে, এটা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে৷
বাদামের মধ্যে থাকে জিঙ্ক। বাবা হতে চাইলে ছেলেদের শরীরে জিঙ্ক এর পরিমাণ সঠিক থাকা জরুরি৷ নাহলে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হয়৷ ফল এবং সবজিতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি অক্সিডেটিভ স্ট্রেস কম করতে সাহায্য করে৷
সসেজ, বেকন ইত্যাদির মতো প্রসেসড মাংস খাওয়া এই সময় একেবারে অনুচিত৷ নিয়মিত শরীরচর্চা করা অত্যন্ত জরুরি৷ মদ্যপান আর ধূমপান থেকে বিরত থাকা উচিত৷ তিনমাস এইভাবে সুস্থ জীবনযাপন করলে শুক্রাণু আগের থেকে অনেক ভাল মানের হয়৷ এর ফলে শিশুর স্বাস্থ্য উন্নত হয়৷
