ব্যবসা শুরু করার কথা ভাবছেন? এদিকে বাজেট খুব বেশি নয়, মাত্র হাজার ১০ টাকা? কোনও ব্যাপার নয়, এই পুঁজি নিয়েই শুরু করতে পারেন স্বপ্নের ব্যবসা।
শুরু হতে চলল গরমের মরশুম, এবার নির্দিষ্ট কিছু জিনিসের চাহিদা বাড়বে। সেই কথা মাথায় রেখে এই ব্যবসাগুলোর একটি যদি শুরু করেন অল্প সময়ে বাম্পার লাভ করবেন। আর এই মরশুম ভিত্তিক ব্যবসার জন্য বিশেষ কোনও মোটা অঙ্কের পুঁজি মোটেই লাগবে না। বা কোনও বড় সেট আপেরও দরকার নেই।
ভাবছেন গরমের মরশুমের ব্যবসা যখন সেটা নির্ঘাত ছাতা বা সানস্ক্রিন বা নিদেনপক্ষে সানগ্লাস জাতীয় কিছুর ব্যবসা হবে। না, এই জিনিসটার চাহিদা সমস্ত বয়সের মানুষদের থাকে। কী সেটা জেনে নিন।
এই জিনিসটি হল গরম এবং সূর্যের তাপ থেকে বাঁচার টুপি। অতিরিক্ত সূর্যের তাপের হাত থেকে বাঁচাতে পুরুষ হোক বা মহিলা, এমনকী বাচ্চারাও টুপির ব্যবহার করে থাকেন। ছাতা নিয়ে চলা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে ভাল বিকল্প হল টুপি। স্কুল থেকে ফেরার বদলে বা যাওয়ার সময় অনেকেই টুপি পরান শিশুদের। কাজে যাওয়ার সময় অনেকেই আবার টুপি পরেন, দিনমজুররাও অনেকে এটির ব্যবহার করে থাকেন। আপনি এই টুপির ব্যবসা করতে পারেন।
কোনও বড় বাজার থেকে বিভিন্ন ডিজাইনের একসঙ্গে অনেক সংখ্যক টুপি কিনে বাড়ির কাছে কোথাও বা কোনও স্কুল কলেজের সামনে স্টল দিয়ে সেখানে বেচতে পারেন। যা আপনি লটে ৪০-৫০ টাকায় কিনতে পারবেন, সেটাকে ১০০-১৫০ টাকায় বেচতে পারবেন। ফলে ৮ থেকে ১০ টাকা বিনিয়োগ করে, মোটা অঙ্কের টাকা লাভ করতে পারবেন। প্রতি টুপিতে যদি ৪০ থেকে ১০০ টাকা লাভ করেন, আর দিন প্রতি ৫০ টা করেও টুপি বিক্রি করেন তাহলে রোজ ২০০০ থেকে ৩০০০ টাকা লাভ করতে পারবেন।
এই ব্যবসায় কেমন সাড়া পাচ্ছেন সেটা দেখা দোকানে বা আপনার বাড়িতে যেখান থেকেই ব্যবসা করুন তাতে ছাতা, সানগ্লাস, ইত্যাদি জাতীয় জিনিস রাখতে পারেন। ফলে তাতে লাভের অঙ্ক আরও বাড়বে।
এছাড়া যদি আপনি রান্নায় পারদর্শী হন তাহলে সরবত বা খাবারের দোকান দিতে পারেন। অল্প পুঁজি দিয়ে ছোট করে শুরু করতে পারেন। কেমন সাড়া পাচ্ছেন দেখে পরবর্তীতে লাভের টাকায় বিনিয়োগ করে ব্যবসা বাড়াবেন।
