সমাজ যত বেশি ডিজিটাল হয়ে উঠছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাঙ্কিং পরিষেবাও ডিজিটাল বদল আনছে। এতদিন এটিএম থেকে টাকা বা ক্যাশ তোলার জন্য ডেবিট কার্ডের প্রয়োজন হতো। কিন্তু ধরুন আপনি কোনও জরুরি কাজে বেড়িয়েছেন, আর কোনও কারণবশত আপনার কাছে এটিএম কার্ড নেই। এদিকে আর্জেন্ট বেসিসে টাকা তুলতেই হবে। কী করণীয়? আবার বাড়ি গিয়ে কার্ড এনে টাকা তোলা? না, এখন আর এত ঝক্কি না পোহালেও চলবে। তবে?
ব্যাঙ্কিং পরিষেবার নতুন বদল অনুযায়ী এবার থেকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবহার করে বা স্রেফ একটি কিউআর কোড স্ক্যান করে ক্যাশ তুলতে পারবেন এটিএম থেকে। অর্থাৎ সঙ্গে কেবল আপনার ফোনটি থাকলেই হবে।
তিমধ্যেই ভারতের একাধিক ব্যাঙ্কের তরফে এই ইউপিআই ক্যাশ তোলার পরিষেবা নির আসা হয়েছে বিভিন্ন এটিএমে। ফলে টাকা তোলার বিষয়টা অনেক সহজ হয়ে উঠেছে। একই সঙ্গে প্রতারণা বা কার্ড ক্লোন করা, স্কিমিংয়ের ভয় বা রিস্কও কমছে।
কী কী সুবিধা পাওয়া যাবে?
ডেবিট কার্ড সঙ্গে সবসময় না রাখলেও হবে।
কার্ড ক্লোন হওয়ার রিস্ক কমবে।
কমবে স্কিমিংয়ের রিস্ক।
ইউপিআই পিন ছাড়া টাকা তুলতে পারবেন না। ফলে অনেকটাই নিরাপদ থাকা যাবে।
কীভাবে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন জেনে নিন।
প্রথমে এমন কোনও এটিএমে যেতে হবে যেখানে এই ইউপিআই ক্যাশ উইথড্রলের পরিষেবা উপলব্ধ আছে।
এবার এটিএম স্ক্রিনে ইউপিআই ক্যাশ উইথড্রল অপশনে ক্লিক করুন।
কত টাকা তুলতে চান সেই সংখ্যাটা দিন এটিএম মেশিনে।
এবার একটি কিউআর কোড আসবে মেশিনের স্ক্রিনে। ওটিকে আপনার ফোনে থাকা ইউপিআই দিয়ে স্ক্যান করুন।
এবার আপনার ইউপিআই পিন দিন। এটিম মেশিনে নয়। বরং আপনার ফোনে।
এবার পিন দিয়ে নিশ্চিত করতেই আপনি যত টাকা তুলতে চাইছেন এটিএম থেকে সেটা বেরিয়ে আসবে।
ফলে এটিএম কার্ডের পিন ফাঁস হওয়া, অনলাইন জালিয়াতি হওয়ার সম্ভাবনা কমবে অনেকটাই। নিরাপদ হবে ব্যাঙ্কিং পরিষেবা।
