আজ ২০ ফেব্রুয়ারী, শুক্রবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এদিন মীন রাশিতে চন্দ্রের গোচর শুভ এবং অশুভ যোগ তৈরি করছে। আসলে, এখানে চন্দ্র শনির সঙ্গে সংযোগ স্থাপন করছে, যার কারণে শনি এবং চন্দ্র একসঙ্গে বিষযোগ তৈরি করছে। কিন্তু এই বিষকে নিষ্ক্রিয় করার কাজটি করছেন বৃহস্পতি, যিনি মিথুন রাশিতে বসে চাঁদের সঙ্গে কেন্দ্র যোগ এবং গজকেশরী যোগ তৈরি করছেন। 

এছাড়াও শুক্রবার উত্তরাভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে মিলিত হয়ে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবিযোগ এবং সধি যোগ তৈরি হচ্ছে। আজ একাধিক শুভ যোগের কারণে পাঁচটি রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আপনিও কি সেই তালিকায়? জেনে নিন- 

বৃষঃ বৃষ রাশির জাতক বা জাতিকার জন্য দিনটি খুবই ফলপ্রসূ। কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে। সহকর্মী বা উর্ধ্বতন কর্তৃপক্ষ সাহায্য করবেন। শিক্ষা, পরীক্ষা বা প্রতিযোগিতায় সফলতার সম্ভাবনা রয়েছে।পরিবারের সঙ্গে সময় কাটাতে আনন্দ মিলবে।

সিংহঃ সিংহ রাশির জন্য আজ সামাজিক পরিচিতি ও প্রভাব বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বড় সুযোগ আসতে পারে। নতুন বন্ধুত্ব ও ব্যবসায়িক সম্পর্ক লাভজনক হবে। পরিবারে কোনও সুখবর পেতে পারেন। 
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জন্য দিনটি আনন্দ, আর্থিক লাভ এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে ভাল লাগবে। ছোটখাটো বিনিয়োগে সাবধান থাকতে হবে, কিন্তু কিছু অর্থনৈতিক সুফল আসতে পারে। বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে খুশি হতে পারেন। 

কুম্ভঃ কুম্ভ রাশির জন্য দিনটি পরিবার, কর্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে শুভ। সমস্যা সমাধান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক স্থিতিশীলতা এবং বাড়তি নিরাপত্তা অনুভব করতে পারেন। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে।

মীনঃ মীন রাশির জাতক বা জাতিকার জন্য দিনটি শিক্ষা, কেরিয়ার ও অর্থনৈতিক ক্ষেত্রে শুভ। নতুন দক্ষতা কাজে লাগাতে পারবেন। নেটওয়ার্ক এবং সহযোগিতার মাধ্যমে উন্নতি সম্ভব। সম্পত্তি বা বিনিয়োগ সম্পর্কিত কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবার ও ঘর-সংসারে শান্তি বজায় থাকবে।