আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে ফের ইডি হানা কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায়। শনিবার সকালে জহরলাল নেহেরু রোডে এক সংস্থায় দপ্তরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা। জমি সংক্রান্ত দুর্নীতি মামলার প্রেক্ষিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। কোনও প্রকল্প করার নাম করে জমি নিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে।
এচাড়াও এ দিন সকালে ইডি-র গোয়েন্দারা বালিগঞ্জের এক আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছেন। আর্থিক দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে। ব্যবসায়ীর আর্থিক লেনদেন-সহ অন্যান্য নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও এই দুর্নীতিতে অন্য আর কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।
ইডি-র গোয়েন্দাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।















