আজকাল ওয়েবডেস্ক: টানা চারদিন। ইরান ও ইজরায়েলের সংঘাত অব্যাহত। ইরানে হামলায় ইজরায়েলকে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানও পাল্টা হামলা শুরু করেছে। সৌদি আরবের রাজধানী রিয়াধে মার্কিন দূতাবাসে দুটি ইরানি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। সোমবার গভীর রাতে এই হামলার জেরে মার্কিন দূতাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস।
ভারতীয় দূতাবাসের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে, জেড্ডা ও রিয়াধে বসবাসকারী ভারতীয়রা এই মুহূর্তে চরম সতর্কতা অবলম্বন করেন। ভারতীয় দূতাবাস স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ চালাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভারতীয়দের জন্য চরম সতর্কতা জারি করা হবে। জেড্ডা ও রিয়াধ থেকে ভারতে কয়েকটি বিমান চলাচল শুরু হয়েছে। ভারতীয়রা যাঁরা এই মুহূর্তে ভারতে ফিরতে চান, তাঁরা বিমানের টিকিট আছে কিনা, ওয়েবসাইটে চেক করতে পারেন।
ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, রিয়াধে ভারতীয় দূতাবাসের ২৪ ঘণ্টাই একটি হেল্পলাইন নম্বর চালু রয়েছে। ·00-966-11-4884697
.00-966-542126748(Whatsapp only)
.800 247 1234 (Toll-Free)
পাশাপাশি জেড্ডায় ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর হল, হোয়াটসঅ্যাপ নম্বর.:+966 536209704
ল্যান্ডলাইন নম্বর.: 00 966 126648660/00 966 12 2614093
মোবাইল নম্বর
:+966 556122301
টোল ফ্রি নম্বর.: 800 244 0003
ইমেল: conscw.jeddah@mea.gov.in,
vclab.jeddah@mea.gov.in
মার্কিন দূতাবাসে অগ্নিকাণ্ডের জেরে আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। একটি ভাইরাল ভিডিওতে দূতাবাসের বিশাল আগুন ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার ঘটনা ঘটল। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের নেতৃত্বে ইরানের ওপর বিমান হামলা শুরু হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যে একাধিক দেশে অবস্থিত মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার পর থেকেই ইরান মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলকে লক্ষ্য করে হামলা জোরদার করে। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। নিউজনেশন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এর প্রতিশোধ কী হতে চলেছে, খুব শিগগিরই জানতে পারবেন।’
তিনি দূতাবাসে হামলা এবং চলতি সংঘাতে মার্কিন সেনাদের মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করেছেন। তবে রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। হামলার কিছুক্ষণ পর রিয়াধ, জেদ্দা ও ধাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘শেল্টার ইন প্লেস’ সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হামলাকারী ড্রোনগুলি কীভাবে রিয়াধের এয়ার ডিফেন্স ভেদ করে ঢুকল সেই প্রসঙ্গে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। এদিকে হামলার পরও রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে। তবে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকায় প্রচুর বিমান বিলম্বিত বা বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
