আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা বিজয়  আবারও সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক সিদ্ধান্ত বা জনসভা নয়, এবার একটি ছোট্ট উপহারের জন্যই ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি ভিয়েতনামের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা ভিনফাস্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীকে একটি ছোট আকারের গাড়ির মডেল উপহার দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিনফাস্টের সিইও ফাম সান চাউ মুখ্যমন্ত্রী বিজয়ের হাতে একটি ক্ষুদ্রাকৃতির গাড়ির মডেল তুলে দিচ্ছেন। উপহারটি গ্রহণ করার পর বিজয় সেটি শুধু হাতে নিয়েই রাখেননি, বরং কৌতূহল নিয়ে গাড়িটির বিভিন্ন দিক খুঁটিয়ে দেখছিলেন। তাঁর এই স্বতঃস্ফূর্ত আচরণই নেটিজেনদের মন জয় করেছে।


সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিজয়ের এই আচরণকে অত্যন্ত সরল এবং স্বাভাবিক বলে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, "একেবারে শিশুসুলভ কৌতূহল", আবার কেউ বলেছেন, "এটাই তাঁর সরল ব্যক্তিত্বের পরিচয়।" মুহূর্তের মধ্যেই ভিডিওটি হাজার হাজার লাইক, শেয়ার এবং মন্তব্য পেতে শুরু করে।


তবে যেটিকে অনেকেই "খেলনা গাড়ি" বলে উল্লেখ করছেন, সেটি আসলে ভিনফাস্ট জনপ্রিয় বৈদ্যুতিক মডেলের একটি খেলনা। অর্থাৎ এটি আসল গাড়ির ক্ষুদ্র প্রতিরূপ, যা সাধারণত প্রদর্শনী বা স্মারক হিসেবে ব্যবহার করা হয়।


বর্তমানে ভিনফাস্ট আন্তর্জাতিক বাজারে সংস্থার অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি। নতুন প্রজন্মের ব্যাটারি এবং সামনের অ্যাক্সেলে বসানো একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর। 
সংস্থার দাবি অনুযায়ী, পরীক্ষার মানদণ্ডে এই গাড়ি একবার সম্পূর্ণ চার্জে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এছাড়া ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র ৩০ মিনিটেরও কম সময়ে ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।


উল্লেখযোগ্য বিষয় হল, ভিনফাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে তাদের বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে জোর দিচ্ছে। ভারতেও সংস্থাটি উৎপাদন ও ব্যবসা শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই প্রেক্ষাপটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা।


সব মিলিয়ে বলা যায় একটি ছোট্ট স্কেল মডেল গাড়ি ঘিরে তৈরি হওয়া এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছে, তেমনি এই বৈদ্যুতিক গাড়ি সম্পর্কেও নতুন করে আগ্রহ তৈরি করেছে। বিজয়ের সহজ-সরল প্রতিক্রিয়া এবং প্রযুক্তির প্রতি তাঁর কৌতূহলই এই ভিডিওকে আরও জনপ্রিয় করে তুলেছে।

&t=1s