আজকাল ওয়েবডেস্ক: ৭-১০ মে’র মধ্যে নিয়ন্ত্রণ রেখায় (LoC) সংঘটিত সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় ৩৫ থেকে ৪০ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ।
রবিবার এক বিশেষ ব্রিফিংয়ে তিনি জানান, ৮-৯ মে’র রাতে পাকিস্তান ড্রোন ও বিমান ব্যবহার করে ভারতের বিভিন্ন সামরিক পরিকাঠামোয় হামলার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এর পরপরই লাইন অফ কন্ট্রোলে তীব্র সংঘর্ষ শুরু হয়।
পাহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালু করে। পালটা এই অভিযানে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি, বিমানঘাঁটি ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়।
এয়ার মার্শাল এ কে ভরতি জানান, চক্রালা, রফিকি, রহিম ইয়ার খান, সারগোধা, ভুলারি ও জেকোবাবাদে ভারতীয় বিমানবাহিনীর হামলা হয়।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাস পরিকাঠামো ধ্বংস করা, মৃতের সংখ্যা গোনা নয়।"
















