আজকাল ওয়েবডেস্ক:‌ দোকান থেকে কুরকুরে ও বিস্কুট চুরি করেছিল চার বালক। এই ‘‌অপরাধে’‌ চার বালককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করল দোকান মালিক। নির্মম ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলায়।  গত ২৮ অক্টোবর ঘটনাটি ঘটে বীরপুরের ফাজিলপুর গ্রামে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই চারিদিকে সমালোচনা শুরু হয়েছে। ভিডিওয় দেখা গেছে, চার বালকের হাত খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর তাঁদের ঘিরে রয়েছে বেশ কয়েকজন। ইতিমধ্যেই দোকান মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, চার বালক একটি দোকান থেকে বিস্কুট ও কুরকুরে চুরি করেছিল। এই অপরাধে দোকান মালিক চার বালককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। ইতিমধ্যেই পুলিশ চার বালকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে দোকান মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চায় পুলিশ। নাবালকদের বিরুদ্ধে এরকম অত্যাচার যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না তা জানিয়েছে পুলিশ।