আজকাল ওয়েবডেস্ক: বাংলা-সহ একাধিক রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর প্রক্রিয়া। যদিও এই প্রক্রিয়া শেষের মুখে। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষা। এর পরেই কোন কোন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে চলবে এসআইআর প্রক্রিয়া? জানা গেল তা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এর পরের পর্যায়ের এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে এপ্রিল মাসে। সূত্রের খবর, পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে ১৭টি রাজ্য, ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১৭টি রাজ্য, ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের কাছে লেখা একটি চিঠিতে, ইসিআই তাদের SIR সম্পর্কিত সমস্ত প্রস্তুতিমূলক কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার কথা বলা হয়েছে, সূত্রের খবর তেমনটাই।
তালিকায় কোন কোন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল?
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, জাতীয় রাজধানী অঞ্চল, দিল্লি, ওড়িশা, পাঞ্জাব, দিল্লি, সিকিম, উত্তরাখণ্ড।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচন কর্মকর্তাদের কাছে লেখা একটি চিঠিতে, নির্বাচন কমিশন তাদের SIR সম্পর্কিত সমস্ত প্রস্তুতিমূলক কাজ সময় থাকতেই সম্পন্ন করার কথা বলা হয়েছে।
প্রস্তুতিমূলক কাজ কী কী? এই প্রস্তুতিমূলক কাজের মধ্যে রয়েছে ২০০২-২০০৪ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটারদের ম্যাপিং করা। এসআইআর কাজ সম্পন্ন করার জন্য বিএলও'দের প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে সামনে এসেছে এসআইআর প্রক্রিয়ায় গুজরাতের কতজন ভোটারের নাম বাদ পড়েছে তা। গুজরাটে, ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে।
&t=13s
