আজকাল ওয়েবডেস্ক:  পিঙ্ক সিটি  নামে পরিচিত রাজস্থানের জায়পুর কিন্তু তার ঠিক ৬৫  কিলোমিটার  দূরেই রয়েছে একটি রহস্যময় জায়গা। ওই জায়গাটির সম্পর্কে জানলে আপনারও ঘুরে আসতে ইচ্ছে করতে পারে।

জায়গাটির নাম হল সম্ভর লেকটাউন। সেখানেই রয়েছে সম্ভর লেক। বর্তমানে এখানে সব থেকে বেশি পরিমাণে লবন উৎপাদন হয়।

তবে এই লেকটির নেপথ্যে রয়েছে পৌরাণিক ইতিহাস।এই অঞ্চলের কথা নাকি উল্লেখ রয়েছে মহাভারতেও। লোকগাঁথা অনুযায়ী, এই অঞ্চলের কুলদেবতা  শাকম্ভরী দেবীর তাঁর ভক্ত দের প্রতি খুশি হয়ে অঞ্চলটিকে সোনা রূপা দিয়ে মুরে রেখছিলেন। এরপর ওই অঞ্চলে দুস্কর্ম ভরে গেলে, দেবী  রুষ্ট হয়ে গিয়ে সেখানে তৈরি করে দেন একটি লেক। এমনটাই বিস্বাস স্থানীয়দের। 


মানুষেরা এখনও জয়পুরে গেলে ঘুরে আসেন সেখানে। এছাড়াও ওই এলাকায় নানা রকমের পাখি দেখা যায়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ফ্লেমিংগো, পেলিকান এবং জলপাখি।