আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর ষড়যন্ত্র। অন্য পুরুষে মজে বিবাহিতার মন। তাই পথের কাঁটা দুর করতে স্বামী ও দুই সন্তানকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে মহিলার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় কর্নাটকের হাসান জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযুক্তের নাম চৈত্র। ১১ বছর ধরে গজেন্দ্রের সঙ্গে তাঁর বিবাহিত সম্পর্ক। তাঁদের আট এবং দশ বছর বয়সী দু'টি সন্তান রয়েছে। 

পুলিশ জানিয়েছে, বিয়ের সময়েই চৈত্রের পুনীত নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। তবে বাড়ির বড়দোর হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়ে যায়। তবে গত এক বছর ধরে, শিবু নামে অন্য একজনের সঙ্গে বহির্ভূত সম্পর্ক হয় চৈত্রের। 

পরিবার শিবুর সঙ্গে সম্পর্কের কথা জানতে পারলে বাধা দিতে পারে এই ভয়ে, চৈত্র স্বামী ও তাঁর সন্তানদের হত্যার যড়যন্ত্র করে বলে অনুমান পুলিশের। চৈত্রের বিরুদ্ধে তাঁর স্বামী, তাদের সন্তান এবং শ্বশুরবাড়ির লোকেদের খাবারের সঙ্গে ও কফির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ রয়েছে।  

সেইসব বিষাক্ত খাবার কাওয়ার পর, ভুক্তভোগীরা তীব্র পেটে ব্যথা অনুভব করে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা  প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করেছিলেন।

চৈক্রের স্বামী গজেন্দ্র, বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু হয় এবং নিশ্চিত করা হয় যে চৈত্র ইচ্ছাকৃতভাবে খাবারে বিষ মিশিয়েছিলেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে চৈত্রকে গ্রাপ্তার করে। তবে আরেক ষড়যন্ত্রকারী তথা চৈত্রের প্রেমিক শিবু পলাতক।

হাসানের পুলিশ সুপারিনটেনডেন্ট মহম্মদ সুজিতা মামলার বিবরণ নিশ্চিত করেছেন। বলেন, “২ জুন, গজেন্দ্র নামে এক ব্যক্তি তার স্ত্রী চৈত্র এবং শিবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করতে বেলুড় থানায় আসেন। গজেন্দ্র এবং চৈত্র ১১ বছর ধরে বিবাহিত। তিনি, তাঁর স্ত্রী, তাঁর বাবা এবং তাঁদের সন্তানরা একটি নিরাপদ বাড়িতে বসবাস করছেন। চৈত্র শিবুর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ছিল। অভিযোগ অনুসারে, চৈত্র তাঁর স্বামী, তার শ্বশুর এবং সন্তানদের হত্যার চেষ্টায় বিষ প্রয়োগ করেছেন।”

পুলিশ শিবুর খোঁজে তল্লাশি চালাচ্ছে।