আজকাল ওয়েবডেস্ক: মহাকাশের রহস্যভেদে আগ্রহ, ইচ্ছে নাসা বা নিদেনপক্ষে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে চাকরির। এ বার তাঁদের জন্যই রয়েছে বড় সুযোগ। সম্প্রতি আগ্রহীদের জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার অধীনস্থ ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে বিভিন্ন বিভাগে নিযুক্তেরা কাজ শেখার সুযোগ পাবেন।
কোন পদে নিয়োগ?
সংস্থায় কর্মী নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান এবং কমার্শিয়াল প্র্যাকটিস ক্ষেত্রে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে।
কোন কোন বিভাগে?
নিযুক্তেরা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল, এরোস্পেস, এরোনটিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল, আইটি-সহ বিভিন্ন বিভাগে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
শূন্যপদ
কেন্দ্রীয় সংস্থায় মোট শূন্যপদ রয়েছে ৪১০টি।
প্রশিক্ষণ
শিক্ষানবিশদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থায়।
বৃত্তি
নিযুক্তদের পদ অনুযায়ী বৃত্তির পরিমাণ হবে মাসে ১০,৯০০ টাকা থেকে ১২,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন বিভাগ ও পদ অনুযায়ী, আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।
যোগ্যতা যাচাই
মেধার ভিত্তিতেই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মীদের নিয়োগ করা হবে। শেষ পর্যায়ে নথি যাচাই করা হবে সমস্ত প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদের ইসরো-র ওয়েবসাইট-এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।
আবেদনমূল্য
আবেদনমূল্য বাবদ কোনও অর্থ জমা দিতে হবে না আগ্রহী প্রার্থীদের।
আবেদনের সময়সীমা
আগামী ২৮ অগস্ট আবেদন জানানোর শেষ দিন।
















