আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় বড় মাইলফলক হতে চলেছে নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস অরিধমানের অন্তর্ভুক্তি। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দেন এই শক্তিশালী যুদ্ধজাহাজের আসন্ন উদ্বোধন নিয়ে। তিনি লেখেন, “এটা শুধু একটি শব্দ নয়, এটা শক্তি—‘অরিধমান’!”
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই সাবমেরিন ইতিমধ্যেই শেষ পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। খুব শিগগিরই এটি ভারতীয় নৌসেনাহ হাতে তুলে দেওয়া হবে। এর আগে ২০১৬ সালে আইএনএস আরিহান্ট এবং ২০২৪ সালের আগস্টে আইএনএস অরিঘাত ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী এখন বিশাখাপত্তনম সফরে রয়েছেন, যা ভারতের পারমাণবিক সাবমেরিন বহরের ঘাঁটি হিসেবে পরিচিত।
আইএনএস অরিধমান প্রায় ৭,০০০ টন ওজনের, যা তার আগের সাবমেনিরগুলির তুলনায় কিছুটা বড়। এতে উন্নত ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা সাবমেরিনের গোপনীয়তা ও শব্দহীন চলাচলের ক্ষমতা বাড়ায়। এটি ৮৩ মেগাওয়াট ক্ষমতার একটি উন্নত প্রেসারাইজড ওয়াটার রিয়্যাক্টর দ্বারা চালিত, যা তৈরি করেছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার।
অস্ত্র ক্ষমতার দিক থেকেও এই সাবমেরিন এক বড় উন্নতি। এখানে রয়েছে ৮টি ভার্টিক্যাল লঞ্চ টিউব। এর ফলে এটি ৩,৫০০ কিমি পাল্লার মিসাইল বা ৭৫০ কিমি পাল্লার মিসাইল বহন করতে সক্ষম। এই ক্ষমতা ভারতের সমুদ্রের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
বিশেষজ্ঞদের মতে, এই সাবমেরিন যুক্ত হওয়ার ফলে ভারত নিজের উপকূলে শক্তিকে আরও বাড়িয়ে নিল। অর্থাৎ, সবসময় অন্তত একটি পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন সমুদ্রে টহল দেবে, যা শত্রুপক্ষের জন্য বড় প্রতিরোধ হিসেবে কাজ করবে।
যদি শত্রুপক্ষ প্রথম আঘাতে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা বিমানঘাঁটি ধ্বংস করে দেয়, তবুও সমুদ্রের গভীরে থাকা এই সাবমেরিনগুলি অদৃশ্য থেকে পাল্টা আঘাত হানতে সক্ষম। ফলে সম্ভাব্য আক্রমণকারীর জন্য তা বড় সম্ভাবনা তৈরি করে এবং যুদ্ধের সম্ভাবনা কমায়।
&t=2s
বর্তমানে ভারতের কাছে দুটি সাবমেরিন রয়েছে। এটি যুক্ত হলে এই সংখ্যা তিনে পৌঁছাবে। পাশাপাশি, আরও একটি নতুন সাবমেরিন তৈরির পরিকল্পনাও রয়েছে, যা ভবিষ্যতে এই বহরকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে আইএনএস অরিধমান শুধু একটি সাবমেরিন নয়, এটি ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা দেশের নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।















