আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে ভিডিও শ্যুট করার সময় তাঁর পোশাক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন এক মহিলা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
ভিডিওটি শেয়ার করেছেন ইন্দোরের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ঘটনাটি ঘটেছে একটি পাবলিক পার্কে। সেখানে দাঁড়িয়ে তিনি একটি ভিডিও রেকর্ড করছিলেন। সেই সময় আচমকাই এক মহিলা তাঁর পরনের পোশাক নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওতে দেখা যায়, ইনফ্লুয়েন্সারটি নিজের পরিচয় দিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই মহিলা তাঁর কাছে এসে কথা বলা শুরু করেন। তিনি ইনফ্লুয়েন্সারের ছোট পোশাক নিয়ে আপত্তি জানান।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্য সূত্র অনুসারে, অগুন্তুক মহিলার বক্তব্য, “এই ধরনের পোশাক আমাদের দেশে ভাল দেখায় না। এটা ভারত। আমেরিকা বা লন্ডন নয়।” তিনি আরও বলেন, “এমন পোশাক পরলে অন্যরা খারাপ নজরে দেখতে পারে। তখন পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। পরিবেশ পরিস্থিত ভাল নয়। প্রতিটি মহিলার মান আছে সম্মান আছে। এবং তা রক্ষা করার দায়িত্ব মহিলাদের নিজেরই। সেটা রক্ষা করাই উচিৎ।”
এই সময় ইনফ্লুয়েন্সারটি শান্তভাবে উত্তর দেন। তিনি জানান, তিনি ওই এলাকার বাসিন্দা নন। তিনি বিজয়নগর থেকে সেখানে এসেছেন। তখন ওই মহিলা বলেন, “তিনি মহিলার এলাকার কাছ থেকেই এসেছেন। মহিলাটি শেষে ইনফ্লুয়েন্সারকে মেয়ের মতো উল্লেখ করেন। তিনি পোশাক বদলে আসার পরামর্শও দেন। পুরো কথোপকথনের সময় ইনফ্লুয়েন্সারকে শান্ত থাকতে দেখা গিয়েছে।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Angelll❤️❤️ (@annjali__jha)
পরবর্তীতে ইনফ্লুয়েন্সারটি ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আন্টি ইয়ার’। এরপরই ভিডিওটি দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ইনফ্লুয়েন্সারের অমন শান্ত আচরণের প্রশংসা করেছেন। আবার অনেক ব্যবহারকারী ওই মহিলার মন্তব্যের সমালোচনা করতে ছাড়েননি। কেউ কেউ মন্তব্য করেছেন, প্রত্যেক মানুষের নিজের পোশাক বেছে নেওয়ার অধিকার রয়েছে। কেউ বা বলেন, অন্যের ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করা ঠিক নয়। আবার কয়েকজন ব্যবহারকারী মনে করেছেন, বিতর্কে না জড়িয়ে শান্ত থাকা ইনফ্লুয়েন্সারের পরিপক্বতার পরিচয় দেয়। আবার অন্যদিকে ব্যাবহারকারীর মন্তব্যে ওই মহিলার আচরণকে অযথা হস্তক্ষেপ বলেও উল্লেখ করা হয়েছে।
জানা গিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ ভিডিও তৈরি করছিলেন ওই ইনফ্লুয়েন্সার। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহার নিয়ে কথা বলার জন্যই তিনি সেই ভিডিও রেকর্ড করছিলেন। কিন্তু হঠাৎ এই ঘটনার কারণে সেই ভিডিওই নতুন বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে। ঘটনাটি আবারও জনসমক্ষে নারীর পোশাক, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক মানসিকতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এই বিতর্ক সমাজে ব্যক্তিগত পছন্দ ও সামাজিক মূল্যবোধের দ্বন্দ্বকে পুনরায় সামনে এনে দিয়েছে।