আজকাল ওয়েবডেস্ক: ভাইয়ের বাড়িতে ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক যুবকের। মজার ছলে যুবকের গোপনাঙ্গে পাইপ ঢুকিয়ে দেন তাঁর ভাই। জ্ঞান হারিয়ে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাটের কাড়িতে। পুলিশ জানিয়েছে, সাধারণতন্ত্র দিবসের ছুটিতে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন যুবক। রবিবার থেকে ভাইয়ের বাড়িতে ছিলেন। সেখানে তাঁদের এক তুতো ভাইও ছিলেন। দিনভর আড্ডা, গল্পগুজবের পর সোমবার হঠাৎ ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, গল্প করার সময় হঠাৎ মজার ছলে যুবকের গোপনাঙ্গে কম্প্রেসার পাইপ ঢুকিয়ে দেন তাঁর তুতো ভাই। তখনই ঘনঘন বমি করতে করতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর আমেদাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যুবকের ভাইয়ের অভিযোগ, অভিযুক্ত তুতো ভাই জানতেন, কম্প্রেসার পাইপের উচ্চ বাষ্পচাপের কথা। তা সত্বেও যুবকের গোপনাঙ্গে পাইপ ঢুকিয়ে দেন। তুতো ভাইয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত জারি রয়েছে।
















