আজকাল ওয়েবডেস্ক: সোমবার যুদ্ধ জাহাজ প্রস্তুতকারক সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৬৫ তম প্রতিষ্ঠা দিবস। ৬৫ বছর ধরে নৌ বিভাগের ক্ষেত্রে যাবতীয় নিরাপত্তা দিয়ে আসছে এই সংস্থা। নৌবাহিনী, উপকূল রক্ষা বাহিনীকে সাবমেরিন, যুদ্ধজাহাজ সরবরাহ করে আসছে এই সংস্থা। উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কমোডর পি আর হরি ( অবসরপ্রাপ্ত), অবসরপ্রাপ্ত কমান্ডার শান্তনু বোস, উপকূল রক্ষী বাহিনীর অবসরপ্রাপ্ত ডিআইজি সুব্রত ঘোষ এবং জিআরএসির অন্যান্য আধিকারিকরা। যুদ্ধজাহাজ পরিচালনা রক্ষণাবেক্ষণ নকশা এবং জাহাজ নির্মাণে ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে কমডোর পি আর হরির। এদিন গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স-এর কর্মীদের সন্তানদের পুরস্কার প্রদান করা হয় এবং প্রত্যেক কর্মীকে তাদের অসামান্য অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়।
GRSE: ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের
