আজকাল ওয়েবডেস্ক:  গত ২৫ মার্চ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যায়, এক নব দম্পতির ভালবাসা পূর্ণতা পায়। পরিবারের সকলের মতে তাদের চার হাত এক করার জন্য বিয়ে দেওয়া হয়। বর ও কনে পাশাপাশি বসে বিয়ের আচার অনুষ্ঠান পালন করছিল নিয়ম অনুযায়ী। চারিদিকে আত্মীয় স্বজনদের হাসাহাসি, কথাবার্তায় গমগম করছিল বিয়ের হলঘরটি। বিয়ে সম্পূর্ণ ভাবে শেষ হওয়ার পরে বরের বাবা নতুন নবদম্পতিকে আশীর্বাদ করেন গুরুজন হিসাবে এবং উপস্থিত সকলের সামনে বলেন- বিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, দুই পরিবারের মিলন, জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু। তিনি আরও বলেন নিজের ছেলের দিকে তাকিয়ে স্পষ্ট ভাবে, যে আমাদের সমাজে পুরুষদের অনেক সুযোগ সুবিধা আছে। আমি বাবা হিসাবে তোমাকে অনুরধ করছি, সেই সুবিধাগুলো মন থেকে মুছে দিয়ে বাড়ি যাওয়ার পর ছেলে হিসাবে, সঙ্গী হিসাবে, সমান পরিপূরক হিসাবে নিজের বউয়ের সঙ্গে থাকার চেষ্টা করো। নিজের বউকেও তাঁর পরিবারকে নিজের পরিবারের মত ভালবেসো, আগলে রেখ এবং দায়িত্ব নিও।   

বিবাহিত জীবনে পা রাখা ছেলের মধ্যে বাবার যে সংস্কারগুলো দিয়েছেন, তা শুনে কিছুক্ষণের জন্য সবাই চুপ করে যায়। এই কথাগুলো বিয়ের অনুষ্ঠানে থাকা সবার মনে গভীর ছাপ ফেলে। তার এই শিক্ষা সবার মন জিতে নিয়েছিল। একজন সঠিক গুরুজন হয়ে তাঁর এই কথা নব দম্পতির জীবনে আশীর্বাদ এর মত প্রভাব ফেলেছিল। এক কথায় তিনি তাঁর ছেলেকে স্ত্রী ও পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দিয়েছেন।  

সেখানে উপস্থিত অনেকেই বরের বাবার মানসিকতার প্রশংসা করেন। সঙ্গে বলেন, আমাদের আপনার মত পুরুষ দরকার, আপনার মানসিকতার মত পুরুষ সমাজে থাকা খুবই দরকার। আপনার মানসিকতাকে সম্মান জানাই।

এই সম্পূর্ণ ঘটনাটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত মেয়েটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। নিজের আনন্দ প্রকাশ করে মেয়েটি চোখে জল নিয়ে হাসি মুখে ভিডিও করে পোস্ট করেন এবং লেখেন প্রকৃত ভালোবাসার জয় হয় সবসময়। আরও বলেন আমাদের ভালবাসা আজ সকলের আশীর্বাদে পূর্ণতা পেল। 

কয়েক সপ্তাহ আগে, সোশ্যাল মিডিয়ায় আরও একটি বিয়ের মুহূর্ত ভাইরাল হয়েছিল। যেখানে এক মেয়ে গর্বের সঙ্গে তার মায়ের দ্বিতিয় বিয়ের অনুষ্ঠান করেছিল। তার মা যখন বিয়ের নিয়ম, আচার অনুষ্ঠান পালন করছিল তখন সে মায়ের পাসে সঙ্গি হিসাবে দাঁড়িয়েছিল।