আজকাল ওয়েবডেস্ক: সাইকেলে চড়ে ভারতের নানা প্রান্তে ঘুরছেন এক যুবক, সঙ্গী তাঁর পোষ্য কুকুর। বিহারের বাসিন্দা সোনুর এই জার্নি এবং মানুষ ও প্রাণীর মিষ্টি সম্পর্ক রীতিমত মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে সাইকেল চালিয়ে তাঁর পোষ্য চার্লিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সোনু।

ভিডিওটিতে সোনু বলেন, ‘হ্যালো, আমার নাম সোনু, আমি বিহার থেকে এসেছি। আমি এখন পর্যন্ত ১২,০০০ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়েছি। আমি গত ১১ মাস ধরে বাড়ির বাইরে আছি। এই যাত্রায় আমার সঙ্গী আমার চার্লি। ও কখনোই আমাকে ছেড়ে যায় না। আমি সাইকেল নিয়ে বেরোলে ও আমার পিছন পিছন চলে আসে’। জানা যায়, চার্লির সঙ্গে সোনুর প্রথম দেখা উত্তরপ্রদেশে। একটি দুর্ঘটনায় আহত হয়েছিল কুকুরটি। সেখান থেকেই শুরু তাঁদের বন্ধুত্ব এবং যাত্রা। এখন পর্যন্ত তাঁরা একসঙ্গে ঘুরে ফেলেছেন রামেশ্বরম, কেদারনাথ, বদ্রীনাথ—এবং বর্তমানে তাঁরা যাচ্ছেন প্রয়াগরাজের দিকে। সোনু তাঁর এই যাত্রার মুহূর্তগুলো নিয়মিত ইনস্টাগ্রামে ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sonu and Charlie ????( Bihar ????) (@safarmeinrahi)