আজকাল ওয়েবডেস্ক:‌ একই বিমানে দিল্লি উড়ে গেলেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। প্রথমজন যোগ দেবেন এনডি’‌এর বৈঠকে। দ্বিতীয়জন যোগ দেবেন ‘‌ইন্ডিয়া’‌ জোটের বৈঠকে।
দিল্লিতে বুধবার মেগা বৈঠক হতে চলেছে দু’‌পক্ষের তরফে। সরকার গড়ার বৈঠক। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। থেমে গিয়েছে ২৪০ আসনে। আর এনডিএ জোট পেয়েছে ২৯৪ আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। আর ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪ আসন। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। এনডিএ ম্যাজিক ফিগার পেরলেও বিজেপি পেয়েছে ২৪০। তাই শরিকদের সাহায্য দিতে হবে। সেখানে এনডিএ জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বিহারের নীতীশ কুমার ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই মোদি দু’‌জনকে ফোন করেছেন। এই পরিস্থিতিতে দিল্লি গেলেন নীতীশ ও তেজস্বী।