আজকাল ওয়েবডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা। বোরখা পরা এক ব্যক্তি সেন্ট্রাল রেলওয়ের ঘাটকোপার স্টেশনের কাছে মুম্বই লোকাল ট্রেনের মহিলা কামরায় প্রবেশ উঠে পড়েন। জানাজানি হতেই ওই কামরার মহিলা যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ায়। যাত্রীদের দাবি, লোকটি ভিড়ের সুযোগ নিয়ে সকলের অলক্ষ্যে কামরায় উঠে পড়েছিল।

বোরখা পরলেও লোকটির সন্দেহজনক আচরণ দ্রুত আশেপাশের মহিলাদের নজর কাড়ে। কামরার ভেতরে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, মহিলা যাত্রীরা ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ করছেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

মহিলারা দ্রুত রেলওয়ে কর্মী ও পুলিশকে বিষয়টি জানান। এরপর, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে, লোকটি ধরা পড়ার আগেই ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করার জন্য স্টেশন এবং ট্রেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। লোকটিকে খুঁজে বের করে ধরার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। একটি মামলা দায়ের করা হচ্ছে।