আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। দুশ্চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া উপরূপ জেএন. ১। ইতিমধ্যেই এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত ২১ জনের হদিশ মিলেছে। তিন রাজ্যে এই উপরূপে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া গিয়েছে। তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, গোয়া। তিন রাজ্যের মধ্যে গোয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ জন।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মে মাসের পর আবারও দেশে করোনা সংক্রমণ বাড়ছে। কেরলে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।