আজকাল ওয়েবডেস্ক: কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবার খরচ বাড়ছে।  
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাটরা থেকে সান্জি ছাত পর্যন্ত যাওয়ার জন্য যেখানে আগে মাথা পিছু ১৮২০ টাকা খরচ পড়তো, এখন তা বেড়ে হল ২১০০ টাকা। অন্যদিকে, যাওয়া-আসা মিলিয়ে খরচ, ৩৬৪০ টাকার জায়গায় বেড়ে হচ্ছে মাথা পিছু ৪২০০ টাকা।
যাত্রী পরিবহণের কাজে নিযুক্ত থাকা বিমান সংস্থা জানিয়েছে, আগামিকাল থেকে এই ভাড়া বাড়বে।