নির্বাচনী ইশতেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। একে একে সেই সব প্রতিশ্রুতি পূরণের দিকে এগোচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
2
9
ইশতেহারে সকলের নজর কেড়েছিল অন্নপূর্ণা যোজনা। সেই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। রাজ্যে প্রায় দেড় কোটি মহিলা প্রতি মাসে তিন হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন।
3
9
অপর একটি প্রতিশ্রুতি ছিল যুবশক্তি ভরসা কার্ড। গত এপ্রিলে অলিম্পিকে পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বক্সার বিজেন্দ্র সিংয়ের উপস্থিতিতে কলকাতায় এই কার্ডের উদ্বোধন করা হয়।
4
9
এই প্রকল্পে বেকার স্নাতক যুবক-যুবতীদের প্রতি মাসে তিন হাজার টাকা করে বেকারভাতা দেওয়া হবে। স্নাতক নন এমন বেকার যুবক-যুবতীদের দেওয়া হবে দু’হাজার টাকা।
5
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, অক্টোবর থেকে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। নভেম্বর থেকে টাকা দেওয়া হবে। সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন পোর্টাল খুলে দেওয়া হবে।
6
9
এই প্রকল্পে আবেদন জন্য কী কী নথি জমা দিতে হবে? সরকারের তরফে এখনও কোনও ঘোষণা না হলেও সূত্রের দাবি, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও ছবি জমা দিতে হবে আবেদনের জন্য।
7
9
যে সকল স্নাতক এবং বেকার যুবক-যুবতী এই প্রকল্পে আবেদন করবেন তাঁদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট জমা করতে হবে।
8
9
যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের সহায়তার জন্য এককালীন ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে এই প্রকল্পে।
9
9
তৃণমূল সরকারের আমলে চালু করা যুবসাথী প্রকল্পে যাঁরা টাকা পেতেন, তাঁদের ফের যাচাই করা হতে পারে। আবেদন গৃহীত হলে সরাসরি ডিবিটি-র মাধ্যমে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। নতুন করেও আবেদন করতে পারবেন যুবক-যুবতীরা।