অন্নপূর্ণা যোজনার পাশাপাশি রাজ্যের বিজেপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল বেকার যুবক-যুবতীদের জন্য বেকার ভাতা প্রকল্প ‘যুবশক্তি’।
2
10
নতুন সরকার প্রথম বাজেটে জানিয়েছিল, এই প্রকল্পের আওতায় প্রত্যেক যোগ্য বেকার যুবক-যুবতীকে ‘যুবশক্তি ভরসা কার্ড’ দেওয়া হবে। অক্টোবর থেকে এই প্রকল্পে আবেদন গ্রহণ করা শুরু হবে।
3
10
এই প্রকল্পে প্রতি মাসে স্নাতক বেকারদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। স্নাতক নন এমন বেকার যুবক-যুবতীদের দেওয়া হবে প্রতি মাসে ২০০০ টাকা।
4
10
এই প্রকল্পে আবেদনের অন্যতম শর্ত হলে আবেদনকারীর পরিবারে মাসিক আয় এক লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। স্নাতকদের কলেজের প্রভিশনারি ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে।
5
10
আবেদনকারী যে আয়ের শর্ত পূরণ করছেন তার প্রমাণস্বরূপ জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। এর পাশাপাশি জমা দিতে হবে বসবাসের প্রমাণপত্র। অর্থাৎ, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই দু’টি নথি লাগবেই আবেদনের জন্য।
6
10
চিন্তার কিছু নেই। খুব সহজেই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সরকারি পোর্টাল থেকে এই নথি দু’টি তৈরি করা যাবে। কীভাবে করবেন জেনে নিন।
7
10
প্রথমে মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের ‘সিটিজেন কর্নার’ পোর্টালটি খুলে ফেলুন। পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করুন।
8
10
এর পরের ধাপে একটি আবেদনপত্র খুলে যাবে। সেই আবদনপত্রে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করে ফেলুন। জেলা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ সব তথ্য লিখতে হবে।
9
10
এরপরে ইনকাম না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটি বানাতে চাইছেন সেটি অপশন সিলেক্ট করুন। পরবর্তী ধাপে মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিয়ে দিন।
10
10
আবেদন সফলভাবে জমা দেওয়ার পর এই ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যাবে। বিডিওর তরফ থেকে আবেদন মঞ্জুর করা হলে খুব সহজেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।