আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি আমদানিতে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়াকে পিছনে ফেলে ভারতের অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে শীর্ষস্থান দখল করল পারস্য উপসাগরীয় দেশগুলি।
2
12
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় পশ্চিম এশিয়া থেকে ভারতে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে রাশিয়ার উপর নির্ভরতা কিছুটা কমিয়ে ফের পুরনো সরবরাহকারীদের দিকে ঝুঁকছেন ভারতীয় তেল শোধনাগারগুলি।
3
12
জ্বালানি সংক্রান্ত তথ্য সরবরাহকারী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, চলতি নভেম্বর মাসে এখনও পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে ভারতে প্রতিদিন গড়ে ২১ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পৌঁছেছে।
4
12
অন্যদিকে, রাশিয়া থেকে ভারতে দৈনিক তেল আমদানির পরিমাণ রয়েছে প্রায় ১৮ লক্ষ ব্যারেল। অর্থাৎ, বেশ কিছু সময় পর ফের রাশিয়াকে ছাপিয়ে গেল পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ।
5
12
অথচ কয়েক মাস আগেও ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। জাহাজের উপর হামলার ঘটনায় আন্তর্জাতিক তেল পরিবহণে বড়সড় ধাক্কা লাগে।
6
12
এর সরাসরি প্রভাব পড়ে ভারতের আমদানিতে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যেখানে হরমুজ প্রণালী দিয়ে ভারতে দৈনিক গড়ে ২৮ লক্ষ ব্যারেল তেল আসত, এপ্রিলে তা কমে দাঁড়ায় মাত্র ২ লক্ষ ৪৭ হাজার ব্যারেলে।
7
12
সেই পরিস্থিতিতে ভারতের তেলের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাশিয়া। পশ্চিম এশিয়া থেকে সরবরাহ কমে যাওয়ায় রাশিয়া হয়ে উঠেছিল ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ।
8
12
তবে বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ইরাক ও কুয়েতের মতো প্রধান তেল উৎপাদক দেশগুলি ফের সরবরাহ বাড়িয়েছে। অক্টোবর মাসে এই চার দেশ মিলিয়ে দৈনিক ১ কোটি ৫৫ লক্ষ ৩০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে।
9
12
অন্যদিকে, ইউক্রেনের লাগাতার হামলার জেরে রাশিয়ার জ্বালানি পরিকাঠামোও চাপের মুখে। ব্লুমবার্গের ট্যাঙ্কার সংক্রান্ত তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর শেষ হওয়া চার সপ্তাহে রাশিয়ার দৈনিক তেল রফতানি ৪০ হাজার ব্যারেল কমে ৩৬ লক্ষ ৩০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে।
10
12
শুধু সরবরাহ নয়, তেল কেনার খরচও ভারতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। পশ্চিম এশিয়ার দেশগুলি প্রতিযোগিতামূলক দামে তেল সরবরাহ করছে।
11
12
পাশাপাশি হরমুজ প্রণালীর বাইরে অন্য ট্যাঙ্কারে তেল স্থানান্তরের ব্যবস্থাও করা হচ্ছে। অন্যদিকে, দীর্ঘ সমুদ্রপথ এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় রাশিয়ার তেল তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে।
12
12
সব মিলিয়ে বলা যায় আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দামের সমীকরণে ভারতের তেল আমদানির মানচিত্রে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য পুরোপুরি কমে যাবে কি না, তা নির্ভর করবে আগামী দিনে আন্তর্জাতিক বাজার, সরবরাহ পরিস্থিতি এবং পরিবহণ খরচের উপর।