মঙ্গল-কেতুর অশুভ যোগ! দুর্ঘটনা এবং গোপন শত্রু থেকে সাবধান! অর্থ, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে তিন রাশির বাড়তে পারে বিপদ
নিজস্ব সংবাদদাতা
১২ নভেম্বর ২০২৬ ১৮ : ৪০
শেয়ার করুন
1
10
১২ নভেম্বর, বৃহস্পতিবার রাতে রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল। রাত সাড়ে ৮টা নাগাদ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে লাল গ্রহ। অন্যদিকে, সিংহ রাশিতেই আগে থেকে অবস্থান করছে কেতু। ফলে মঙ্গলের এই গোচরের সঙ্গে সঙ্গেই সিংহ রাশিতে তৈরি হবে মঙ্গল-কেতুর যুতি।
2
10
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল ও কেতু দু'জনকেই অত্যন্ত তীব্র ও আক্রমণাত্মক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই দুই গ্রহের সংযোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অগ্নিতত্ত্বের তিন রাশির জাতকদের আগামী দিনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
3
10
আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য থেকে কর্মক্ষেত্র—বিভিন্ন ক্ষেত্রে সমস্যার আশঙ্কা রয়েছে। এই গোচরের প্রভাবে তিন রাশির আর্থিক ক্ষতি, কর্মক্ষেত্রে বিরোধ এবং শারীরিক সমস্যার আশঙ্কা রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। দেখে নেওয়া যাক, কোন রাশির জাতকদের কী বিষয়ে সতর্ক থাকতে হবে।
4
10
মেষ রাশি: মঙ্গল ও কেতুর এই যুতি মেষ রাশির জাতকদের জন্য খুব একটা অনুকূল নয়। আর্থিক ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। টাকা-পয়সার লেনদেনে বিশেষ সতর্ক থাকতে হবে।
5
10
গোপন শত্রুদের থেকেও সাবধান থাকা প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্যের অবহেলা করা চলবে না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। তাই কোনও বিবাদে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা অথবা বজরং বাণ পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
6
10
সিংহ রাশি: সিংহ রাশিতেই তৈরি হচ্ছে মঙ্গল-কেতুর যুতি। ফলে এই রাশির জাতকদের দুর্ঘটনা, ঝুঁকি এবং মানসিক চাপের মুখে পড়তে হতে পারে। অন্যের গাড়ি চালানো কিংবা অকারণে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। কাজের জন্য ছোটাছুটি বাড়তে পারে। সামান্য বিষয়েও অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন।
7
10
আর্থিক লেনদেনে সতর্ক থাকার পাশাপাশি কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া কিংবা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা সমস্যার কারণ হতে পারে। প্রতিকার হিসেবে প্রতিদিন সকালে তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
8
10
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্যও এই গ্রহের সংযোগ বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। ঋণ, রোগ এবং শত্রুর বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে বিরোধীরা সমস্যা বাড়াতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কোনও রকম অবহেলা করা উচিত নয়।
9
10
এমনকী, আদালত সংক্রান্ত মামলাতেও ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় বিরোধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নেওয়া প্রয়োজন। প্রতিকার হিসেবে প্রতি বৃহস্পতিবার 'ওঁ বৃং বৃহস্পতয়ে নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করার পরামর্শ দেওয়া হয়েছে।
10
10
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রহের এই অবস্থান তিন রাশির জাতকদের জন্য সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। তবে মনে রাখা প্রয়োজন, এই সমস্ত ভবিষ্যদ্বাণী জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস ও গণনানির্ভর, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।