দীক্ষা ভুঁইয়া: রাজ্যের আবাসন প্রকল্পে দ্বিতীয় কিস্তির অর্থ বণ্টনের প্রক্রিয়া সম্পূর্ণ করার পথে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় শুক্রবার আরও প্রায় ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠানো হবে।
2
10
নবান্ন সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপভোক্তাদের চূড়ান্ত তালিকা যাচাইয়ের পরই দ্বিতীয় কিস্তির এই টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামীকাল সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।
3
10
প্রশাসনিক সূত্রের খবর, এর আগে প্রায় ১১ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির অর্থ পেয়েছেন। এবার আরও ৭ লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হলে প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পাওয়া পরিবারগুলির দ্বিতীয় দফার অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
4
10
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রাজ্যের উপভোক্তাদের জন্য বরাদ্দ অর্থ নিয়ে কেন্দ্র ও পূর্বতন তৃণমূল সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলেছে। দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাখার অভিযোগ করেছিল তৎকালীন তৃণমূল সরকার।
5
10
এরপর রাজ্যের নিজস্ব তহবিল থেকে আবাস প্রকল্পের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলার আবাস যোজনা’।
6
10
পূর্বতন সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় মোট ৩০ লক্ষ ৬৫ হাজার উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে দুই কিস্তির অর্থ দেওয়া হয়।
7
10
পরবর্তী পর্যায়ে বিধানসভা নির্বাচনের আগে আরও ১৮ লক্ষ ৬৫ হাজার উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার পরেই সরকার বদল হয়।
8
10
যদিও রাজ্যে সরকার পরিবর্তন হলেও নতুন সরকার সাধারণ মানুষকে বঞ্চিত না করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বিজেপি সরকার প্রকল্পের নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ রাখে।
9
10
সেই অনুযায়ী উপভোক্তাদের তালিকা ও যোগ্যতা যাচাই করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়। নতুন সরকার আসার পরে ১১ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করলেও বাকি উপভোক্তাদের তালিকা যাচাই পর্ব বাকি ছিল।
10
10
আর সেই তালিকা যাচাই সম্পূর্ণ হতেই শুক্রবার প্রায় ৭ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা প্রদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।