নভেম্বরের শেষেও বৃষ্টির থেকে মিলল না রেহাই। জেলায় জেলায় একটানা চরম দুর্যোগ। যদিও সপ্তাহান্তে কমল বৃষ্টির দাপট। আর কতদিন বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
2
8
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় 'আকভান' শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে গতকাল শনিবার থেকেই কমেছে বৃষ্টির দাপট। তবে এখনই বৃষ্টি থামার লক্ষণ নেই।
3
8
আজ, রবিবার ও আগামিকাল, সোমবার টানা দু'দিন আবারও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও আবহাওয়ার ভোলবদল হবে।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা জারি হয়নি।
5
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবারের পর আর বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকেই বাংলাজুড়ে শুষ্ক আবহাওয়া জারি থাকবে। তাপমাত্রার পারদ নামতে পারে একধাক্কায়।
6
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু'দিন দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই নামবে পারদ।
7
8
এরপর পরবর্তী ৩ দিনে ধাপে ধাপে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকেই ভরপুর শীতের আমেজ অনুভূত হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
8
8
সর্বনিম্ন তাপমাত্রা কমলেও, দিনের তাপমাত্রা জেলায় জেলায় খানিকটা বাড়তে পারে। দিনের বেলায় শীতের শিরশিরানি এখন অনুভূত হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।