বর্তমানে এলাকায় এলাকায় ওষুধের দোকান। কিন্তু অনেক সময় দেখা যায় জরুরি পরিস্থিতিতে ওষুধ দরকার, কিন্তু বাড়িতে বৃদ্ধ বা বৃদ্ধা ছাড়া কেউ নেই সেই সময়। তখন দোকানে গিয়ে ওষুধ কেনা সমস্যা হয়ে দাঁড়ায়।
2
13
খাবার বা শপিংয়ের মতো ওষুধের অনলাইন পরিষেবাও ভারতে চালু হয়ে গিয়েছে বহুদিন হল। কিন্তু আপনাকে জানতে হবে কোন অনলাইন অ্যাপ সস্তা এবং ভরসাযোগ্য। নইলে প্রতারণার শিকার হলে হাজারো ঝক্কি।
3
13
এক নজরে দেখে নেওয়া দেশের প্রথম সারির ১০টি অনলাইন ওষুধ ডেলিভারি অ্যাপের তালিকা। এই ১০টি অ্যাপের মধ্যে কয়েকটি ফোনে ইনস্টল করে রেখে দিলে জরুরি পরিস্থিতিতে কাজে আসতে পারে।
4
13
প্ল্যাটিনামআরএক্স: প্রথমেই আসা যাক প্ল্যাটিনামআরএক্স অ্যাপের কথায়। এটি অত্যন্ত সস্তা এবং প্রচুর ডিসকাউন্ট মেলে। এখানে আপনি জেনেরিক ওষুধও অর্ডার করতে পারেন। তাতে মাসিক খরচ ৫০ থেকে ৬০ শতাংশ কমতে পারে।
5
13
ট্রুমেডসও: অনলাইন ফার্মেসি অ্যাপ ট্রুমেডসও জেনেরিক ওষুধের জন্য বিখ্যাত। সাশ্রয়ীমূল্যে এখান থেকে মিলতে পারে ওষুধ। এই অ্যাপে নিজস্ব চিকিৎসক রয়েছে যাঁরা প্রেসক্রিপশন দেখে সঠিক জেনেরিক ওষুধের পরামর্শ দিতে পারেন।
6
13
টাটা ওয়ানএমজি: টাটা ওয়ানএমজিও দেশজুডে অনলাইন মেডিসিন ডেলিভারির জন্য বিখ্যাত। তাছাড়াও এখানে ল্যাব টেস্ট, চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়।
7
13
ফার্মইজি: আরও একটি বিখ্যাত ওষুধ ডেলিভারির অ্যাপ ফার্মইজি। ১৯ হাজারের বেশি পিন কোডে ওষুধ ডেলিভারি দিয়ে থাকে এই সংস্থা। প্রতি মাসে একই ওষুধ আবার অর্ডার করা এখানে সহজ।
8
13
অ্যাপোলো ২৪|৭: অ্যাপোলো গোষ্ঠীর অ্যাপোলো ২৪|৭ অ্যাপও অত্যন্ত বিখ্যাত। সাড়ে ৬ হাজারের বেশি অ্যাপোলো ফার্মেসি থেকে ওষুধ আসে সরাসরি। চাইলে অ্যাপোলোর চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
9
13
নেটমেডস: রিলায়েন্স রিটেলের নেটমেডসও নামকরা অ্যাপ। দেশজুড়ে ওষুধ ডেলিভারি দিয়ে থাকে এই অ্যাপ।
10
13
অ্যামার্জন ফার্মেসি: অ্যামাজন ফার্মেসি অ্যাপও অত্যন্ত কার্যকরী। বিক্রেতাদের সঙ্গে ক্রেতার যোগাযোগ করিয়ে অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে পৌঁছে দেওয়া হয় ওষুধ।
11
13
প্র্যাকটো: টেলিমেডিসিনের জন্য বিখ্যাত প্র্যাকটো ব্যবহার করে দেখতে পারেন। এখানে ডিজিটাল প্রেসক্রিপশন চলে আসে সরাসরি। বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন টেলিমেডিসিনের ক্ষেত্রে।
12
13
মেডপ্লাস মার্ট: দেশজুড়ে পাঁচ হাজারের বেশি দোকান রয়েছে মেডপ্লাসের। সে কারণে মেডপ্লাস মার্ট থেকে অত্যন্ত সহজে মেলে ওষুধ। বাড়িতে তো আসেই, চাইলে অনলাইনে বুক করে বাড়ির সামনের দোকান থেকে ওষুধ তুলে নিতে পারেন।
13
13
ফ্র্যাঙ্ক রস: দেশের অন্যতম পুরনো ফার্মেসি চেন হল ফ্র্যাঙ্ক রস ফার্মেসি। প্রায় সব ওষুধ এই দোকানে পাওয়া যায়। শহর কলকাতা সহ জেলায় জেলায় এর শাখা রয়েছে। ফোন করে বুকিং করা থেকে ডেলিভারির সুবিধাও রয়েছে।