কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর! দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত আরও সহজ হতে চলেছে।
2
14
অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ৪.৫ কিলোমিটার দীর্ঘ মেট্রো সম্প্রসারণের কাজ প্রায় শেষের পথে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শেষের দিকে এই নতুন অংশে মেট্রো পরিষেবা চালু হতে পারে।
3
14
এর ফলে নিউ গড়িয়া থেকে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি কেন্দ্র সেক্টর ফাইভে পৌঁছতে সময় লাগতে পারে মাত্র ৩০ মিনিট। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রসারিত এই মেট্রো করিডরের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
4
14
যদিও এখনও পর্যন্ত উদ্বোধনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। যাত্রী পরিষেবা শুরু হওয়ার আগে অবশ্য কমিশনার অফ রেলওয়ে সেফটির বাধ্যতামূলক নিরাপত্তা ছাড়পত্র পেতে হবে।
5
14
বর্তমানে অরেঞ্জ লাইনে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করে। নতুন সম্প্রসারিত অংশ চালু হলে যুক্ত হবে আরও তিনটি স্টেশন।
6
14
সেগুলি হল গৌরকিশোর ঘোষ, আইটি সেন্টার এবং নলবন। এর ফলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রোয় যাতায়াত করা যাবে। মাঝপথে অন্য কোনও মেট্রো লাইনে বদল করতে হবে না।
7
14
এই পরিষেবা চালু হলে গড়িয়া, মুকুন্দপুর, পাটুলি, আনন্দপুর ও কালিকাপুরের বাসিন্দাদের বিশেষ সুবিধা হবে। বিশেষ করে সেক্টর ফাইভে কর্মরত তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের প্রতিদিনের যাতায়াত অনেকটাই সহজ হবে। সড়কপথের যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুযোগ পাবেন তাঁরা।
8
14
এই সম্প্রসারণ প্রকল্পের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল চিংড়িঘাটার কাছে ৩৬৬ মিটার দীর্ঘ ভায়াডাক্টের নির্মাণকাজ। বিশেষ করে ৩১৭ এবং ৩১৯ নম্বর পিলারের মধ্যবর্তী ৬২ মিটার অংশের কাজ শেষ করতে বেশ সময় লেগেছিল।
9
14
প্রথম পর্যায়ে ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ অংশ বসানো হয়। এরপর ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার অংশ বসানোর কাজ সম্পন্ন হয়।
10
14
দুটি কাজই পৃথক ৬০ ঘণ্টার সময়সীমার মধ্যে শেষ করা হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র পেতে দেরি হওয়ায় প্রায় ১৮ মাস প্রকল্পের কাজ বন্ধ ছিল। পরে জটিলতা কাটলে ফের নির্মাণকাজ শুরু হয়।
11
14
নতুন মেট্রো পরিষেবা চালু হলে শুধু তথ্যপ্রযুক্তি কর্মীরাই নন, উপকৃত হবেন সাধারণ যাত্রীরাও। ডায়মন্ড হারবার, সোনারপুর, ক্যানিং ও বারুইপুর থেকে লোকাল ট্রেনে নিউ গড়িয়ায় আসা যাত্রীরা সহজেই কবি সুভাষ স্টেশন থেকে অরেঞ্জ লাইনে উঠতে পারবেন।
12
14
অন্যদিকে, আইটি সেন্টার স্টেশন থেকে ফুটব্রিজের মাধ্যমে গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনে যাওয়া যাবে। সেখান থেকে শিয়ালদহ, হাওড়া ও ধর্মতলার দিকে যাতায়াত করা সম্ভব হবে।
13
14
এছাড়াও ইএম বাইপাসের ধারে অবস্থিত মেডিকা, রুবি, পিয়ারলেস এবং আর এন টেগোর হাসপাতালগুলিতে পৌঁছনো আরও সুবিধাজনক হবে।
14
14
তবে নির্মাণকাজ শেষ হলেও যাত্রী পরিষেবা শুরুর জন্য এখনও CRS-এর চূড়ান্ত ছাড়পত্র এবং সরকারি উদ্বোধনের অপেক্ষা করতে হবে। ফলে কলকাতার মেট্রো মানচিত্রে এই নতুন সংযোগ কবে যুক্ত হয়, এখন সেদিকেই নজর যাত্রীদের।