একের পর এক প্রতিশ্রুতি পূরণে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ঢুকতে শুরু করেছে।
2
14
বর্তমানে বাংলার কর্মহীন যুবক, যুবতীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে।
3
14
প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে জুন মাসেই 'যুব শক্তি' পোর্টাল চালু হয়েছে। কিন্তু নতুন করে 'যুব শক্তি' প্রকল্পে আবেদন এবং ফর্ম ফিলাপ নিয়ে কোনও আপডেট দেয়নি সরকার।
4
14
অনেকেরই মনে প্রশ্ন, এই সরকারি প্রকল্পের ৩০০০ টাকা কি জুন মাসেই ঢুকবে? প্রথমে কারা পাবেন এই সরকারি প্রকল্পের টাকা?
5
14
যদিও 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। এই প্রকল্পের ফর্ম, কবে থেকে টাকা ঢুকবে, তাও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু আলোচনা শুরু হয়েছে।
6
14
তৃণমূল আমলে 'যুবসাথী' প্রকল্প চালু হয়েছিল। সেই প্রকল্পের অধীনে মাসে মাসে ১৫০০ টাকা পেতেন কর্মহীন যুবক, যুবতীরা।
7
14
জানা যাচ্ছে, রাজ্যের নতুন সরকার 'যুবসাথী'র ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে ঘোষণা হতে পারে।
8
14
সূত্রের খবর, 'যুবসাথী' প্রকল্পে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের আপাতত আবেদন করতে হবে না 'যুব শক্তি ভরসা কার্ডের' জন্য।
9
14
'যুবসাথী' প্রকল্পের অধীনে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাচ্ছিলেন, তাঁরাই জুন মাস সেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাবেন।
10
14
এরপরই 'যুব শক্তি ভরসা কার্ড'-এর নতুন আবেদনের নোটিশ জারি করবে সরকার। অনলাইনে ও অফলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
11
14
তবে 'যুব শক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্যেও আবেদনকারীর যোগ্যতা নির্ধারণ করেছে রাজ্য সরকার। কী কী যোগ্যতা থাকলে, এই প্রকল্পের সুবিধা পাবেন?
12
14
সরকারি নিয়ম অনুযায়ী, 'যুব শক্তি ভরসা কার্ড'-এর সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক, যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
13
14
দ্বিতীয়ত, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক, যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন।
14
14
আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।