চাকরির পরীক্ষায় খরচ হবে না এক টাকাও। বরং মিলবে এককালীন ১৫ হাজার টাকা। রাজ্য সরকারের এই প্রকল্প চালু করতে চলেছে। এবার এল বিরাট আপডেট।
2
10
বাংলার মা-বোনদের পাশাপাশি এবার বাংলার কর্মহীন যুবক, যুবতীদের জন্যেও বড়সড় পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।
3
10
নতুন সরকার ক্ষমতায় এসেই একের পর এক প্রতিশ্রুতি পূরণে প্রস্তুতি চালাচ্ছে। বাংলার কর্মহীন যুবক, যুবতীদের জন্যেও চালু হচ্ছে 'যুব শক্তি ভরসা কার্ড'।
4
10
'যুব শক্তি' প্রকল্পের অধীনে কর্মহীন যুবক, যুবতীদের জন্যে মাসে মাসে ৩০০০ টাকা দেবে রাজ্য সরকার। পাশাপাশি এককালীন ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
5
10
কর্মহীন যুবক, যুবতীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করার জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
6
10
জানেন কি, এটি কোনও লোন বা ঋণ নয়, বরং মেধাবী পড়ুয়াদের জন্য সরকারি অনুদান। যা একবারেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
7
10
তবে 'যুব শক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্যেও আবেদনকারীর যোগ্যতা নির্ধারণ করেছে রাজ্য সরকার। কী কী যোগ্যতা থাকলে, এই প্রকল্পের সুবিধা পাবেন?
8
10
সরকারি নিয়ম অনুযায়ী, 'যুব শক্তি ভরসা কার্ড'-এর সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক, যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
9
10
দ্বিতীয়ত, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক, যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন।
10
10
আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।