দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের জন্যেও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বেশিদিন 'যুব শক্তি'র টাকার জন্য অপেক্ষা করতে হবে না।
2
8
শীঘ্রই রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের জন্য বড় ঘোষণা করতে চলেছে সরকার। সেই ইঙ্গিত আজ ফলতায় 'জনকল্যাণ শিবির'-এ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3
8
'অন্নপূর্ণা যোজনা'র পর 'যুব শক্তি' প্রকল্প নিয়ে কবে ঘোষণা করবে সরকার? তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বেকার যুবক, যুবতীরা।
4
8
২২ জুন রাজ্য বাজেট। এই বাজেটেই বড়সড় ঘোষণা করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। শুধুমাত্র বেকার যুবক, যুবতীদের জন্যে নয়, রয়েছে আরও একগুচ্ছ পরিকল্পনা।
5
8
আজ 'জনকল্যাণ শিবির'-এ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, '২২ জুন রাজ্য বাজেট। এদিন যুবকদের জন্য, নিয়োগ নিয়ে, সরকারি কর্মীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচির ঘোষণা করতে চলেছি।'
6
8
নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের মাসে মাসে ৩০০০ টাকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে।
7
8
সূত্রের খবর, রাজ্যের নতুন সরকার 'যুবসাথী'র ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে ঘোষণা হতে পারে।
8
8
বিগত সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তুলেছে নতুন সরকার। সেই দুর্নীতি রুখতেই এবং যোগ্যদের কাছেই সরকারি প্রকল্পের ভাতা পৌঁছে দেওয়ার জন্য কড়াকড়ি করা হচ্ছে।