রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের জন্য বড়সড় পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার পাশাপাশি শীঘ্রই চালু হতে চলেছে 'যুব শক্তি ভরসা কার্ড'।
2
16
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলার কর্মহীন যুবক, যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
3
16
শুধু তাইই নয়, এর পাশাপাশি কর্মহীন যুবক, যুবতীদের এককালীন ১৫ হাজার টাকাও দেবে রাজ্যের নতুন সরকার।
4
16
তৃণমূল আমলে চালু করেছিল 'যুবসাথী' প্রকল্প। দু'-তিন মাসে সেই প্রকল্পের টাকাও প্রায় সবাই পেয়েছেন। এখন
রাজ্যের বেকার যুবক যুবতীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩ হাজার টাকা ভাতার জন্য।
5
16
'যুব শক্তি ভরসা কার্ড' প্রকল্পের আওতায় বাংলায় কর্মহীন যুবক, যুবতীদের মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। যা তৃণমূলের দেওয়া ভাতার তুলনায় দ্বিগুণ।
6
16
তৃণমূল আমলে বাংলার কর্মহীন যুবক, যুবতীদের মাসে ১৫০০ টাকা পাচ্ছিলেন। বিজেপির চালু করা প্রকল্পে মাসে ৩০০০ টাকা পাবেন তাঁরা।
7
16
রাজ্যের নতুন সরকার ঘোষণা করেছিল, জুন মাস থেকেই বাংলার কর্মহীন যুবক, যুবতীরা মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন।
8
16
বিজেপি সরকারের দাবি, যতদিন না কর্মহীন যুবক, যুবতীদের যথাযথ কর্মসংস্থান হচ্ছে, ততদিন পর্যন্ত মাসে ৩০০০ টাকা করে তাঁরা পাবেন।
9
16
মাসে মাসে ৩০০০ টাকা ভাতার পাশাপাশি, ১৫ হাজার টাকাও দেওয়া হবে কর্মহীন যুবক, যুবতীদের। কেন? প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য সরকার এই অনুদান দেবে।
10
16
'যুব শক্তি ভরসা কার্ড' প্রকল্পের ভাতা পেতে কী কী নিয়ম মানতে হবে? প্রথমত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
11
16
দ্বিতীয়ত, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।
12
16
'যুবশক্তি'-র আবেদন করলেও, অনেকেরই ব্যাঙ্কে টাকা ঢুকবে না। ছোট্ট ভুলে বড়সড় ক্ষতি হতে পারে। কোন ভুল করবেন না?
13
16
ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ডিবিটি লিঙ্ক না থাকলে, এই প্রকল্পের টাকা কেউ পাবেন না। যাঁরাই আবেদন করছেন, ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে ভুলবেন না।
14
16
সরকারি নিয়ম অনুযায়ী, প্রকল্পের টাকা পেতে গেলে ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতেই হবে। এনপিসিআই পোর্টালে আধার ম্যাপিং থাকতেই হবে।
15
16
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও, যে অ্যাকাউন্টে ডিডিটি লিঙ্ক করা থাকবে, সরকারি প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টেই ঢুকবে।
16
16
শীঘ্রই এনপিসিআই পোর্টালে গিয়ে আধার ম্যাপড স্ট্যাটাস চেক করুন। লিঙ্ক না থাকলে, দ্রুত ব্যাঙ্কে গিয়ে আধার সিডিং সম্পন্ন করুন।