দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বাংলার কর্মহীন যুবক, যুবতীদের জন্য বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। এবার 'যুবশক্তি ভরসা কার্ড' প্রকল্প নিয়ে আরও বড় আপডেট চলেই এল।
2
12
মাসে মাসে ৩০০০ টাকার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী, পুজোর আগেই চালু হচ্ছে 'যুবশক্তি ভরসা কার্ড' প্রকল্পের পোর্টাল।
3
12
এই প্রকল্পের পোর্টাল চালু হলেই সরকারের তরফেও আবেদনের প্রক্রিয়াও খুব শিগগিরই ঘোষণা করা হবে। এই প্রকল্পের অধীনে বাংলার শিক্ষিত, কর্মহীন যুবক, যুবতীরা মাসে মাসে ৩০০০ ও ২০০০ টাকা করে পাবেন।
4
12
সরকারের তরফে জানানো হয়েছে, যুবশ্রী ও যুবসাথী প্রকল্প মিলিয়েই এবার রাজ্যে চালু হচ্ছে 'যুবশক্তি' প্রকল্প। এই প্রকল্পের অধীনে দ্বিগুণ ভাতা পাবেন বাংলার কর্মহীন যুবক, যুবতীরা।
5
12
বিগত সরকারের আমলে যুবশ্রী ও যুবসাথী প্রকল্পের আওতায় কর্মহীন যুবক, যুবতীরা মাসে মাসে ১৫০০ টাকা পেতেন। শুভেন্দু সরকার এই ভাতা দ্বিগুণ বাড়িয়েছে।
6
12
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, রাজ্যের গ্র্যাজুয়েট কর্মহীন যুবক, যুবতীরা মাসে মাসে ৩০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা মাসিক ২০০০ টাকা করে পাবেন।
7
12
নবান্ন সূত্রে খবর, 'যুবশক্তি ভরসা কার্ড' প্রকল্পের পরিচালনা করবে রাজ্যের যুবকল্যাণ দপ্তর। পুজোর আগেই পোর্টাল চালু হচ্ছে। পয়লা অক্টোবর থেকেই এই প্রকল্প কার্যকর হবে।
8
12
কর্মহীন যুবক, যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্য সরকার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই প্রকল্পে আবেদনকারীদের বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
9
12
আবেদনকারীরা যোগ্য কিনা কীভাবে যাচাই করবে সরকার? জানা গিয়েছে, আবেদনকারীদের যোগ্যতা যাচাই বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার মাধ্যমে করা হবে।
10
12
অর্থাৎ অনলাইন, অফলাইনে আবেদন জমা দেওয়ার পর নথিপত্র যাচাই করে, তারপর বাড়ি বাড়ি ঘুরে পুনরায় যোগ্যতা যাচাই করবে সরকার।
11
12
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যে সকল পরিবারের কেউ অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, মাসিক আয় এক লক্ষ টাকার নীচে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
12
12
'যুবশক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য কী কী নথিপত্র প্রয়োজন? যদিও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি করেনি সরকার। তবে পোর্টাল চালু হলেই আবেদনের প্রক্রিয়া ঘোষণা করা হবে।