কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক বৃহস্পতিবার খুচরো মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
3
9
তাতে দেখা গিয়েছে অক্টোবর মাসে সিপিআই অর্থাৎ কনজ্যুমার প্রাইস ইনডেক্স বেড়ে হয়েছে ৬.০৯ শতাংশ।
4
9
সিপিআই কী? এই সিপিআই অর্থাৎ উপভোক্তা মূল্য সূচক দিয়েই খুচরো মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয়। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সর্বোচ্চ সীমা ৬ শতাংশ। গত দু'বছরে এই প্রথম খুচরা মূল্যস্ফীতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট সীমাকেও ছাড়িয়ে গিয়েছে।
5
9
২০২৪ সালের অক্টোবরে খুচরা মূল্যস্ফীতির হার ছিল ৬.২৫ শতাংশ। ওই বছরকেই ভিত্তিবর্ষ ধরে কেন্দ্র চালু করেছে নতুন সিপিআই সিরিজ।
6
9
সেপ্টেম্বরেও সূচক ছিল ৬-এর নীচে, কিন্তু অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.০৯-এ। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৮.৯৪ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭.৭৪ শতাংশ।
7
9
উচ্চ মূল্যস্ফীতির হারযুক্ত পণ্য তালিকায় রয়েছে—পেঁয়াজ (১১৬.২২ শতাংশ), রসুন -৬০.৭৪ শতাংশ আগে ছিল ৫৪.৬২ শতাংশ, আদা (৪৮.৩২ শতাংশ) এবং লেবু (৪৭.৩০ শতাংশ)।
8
9
খাদ্যপণ্য ও পরিষেবার অন্তর্ভুক্ত ১২টি বিভাগের মধ্যে ১১টিতেই মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। রেস্তোরাঁ ও আবাসন পরিষেবার ক্ষেত্রে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.০৬ শতাংশে, আর খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে এই হার ৮.৫১ শতাংশ। ব্যক্তিগত পরিচর্যা এবং বিবিধ পণ্য ও পরিষেবার ক্ষেত্রে মূল্যস্ফীতির হার ছিল ১০.১৪ শতাংশ।
9
9
তবে, ফুলকপি, নারকেল, বেগুন ও বাঁধাকপির দাম কমেছে। গ্রামীণ সিপিআই অক্টোবরে ৬.৬৩ শতাংশ হয়েছে, সেপ্টেম্বরে ছিল সেপ্টেম্বরের ৬.০৮ শতাংশ।