আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরেই রাজ্যের কর্মহীন, শিক্ষিত যুবক, যুবতীদের মুখে হাসি ফুটবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, 'যুবশক্তি ভরসা কার্ড'-এর আবেদন প্রক্রিয়া শুরু হবে আর কয়েক সপ্তাহের মধ্যেই।
2
12
বিগত সরকারের আমলে শুরু হয়েছিল 'যুবসাথী' প্রকল্প। বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই এই প্রকল্প চালু হয়। যার অধীনে বাংলার বেকার যুবক, যুবতীরা মাসে মাসে ১৫০০ টাকা পেতেন।
3
12
এদিকে নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে এই প্রকল্পের ভাতা দ্বিগুণ বাড়ানো হবে। প্রতিশ্রুতি পূরণের পথে কয়েক ধাপ এগিয়েও গিয়েছে রাজ্য সরকার।
4
12
ক্ষমতার পালাবদলের পরেই রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বেকার যুবক, যুবতীদের জন্য 'ভরসা কর্মসূচি'র ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে মাসিক ৩০০০ ও ২০০০ টাকা করে দেওয়া হবে।
5
12
এবার সরকারের তরফে আরও ঘোষণা করা হয়েছে, পুজোর আগেই 'যুবশক্তি ভরসা কার্ড' পোর্টাল চালু হচ্ছে। তারপরেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
6
12
এও জানা গেছে, 'যুবশ্রী' ও 'যুবসাথী' মিলিয়েই রাজ্যে শুরু হচ্ছে 'যুবশক্তি ভরসা কার্ড' প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, গ্র্যাজুয়েট কর্মহীন যুবক, যুবতীরা মাসিক ৩০০০ ও নন-গ্র্যাজুয়েটরা মাসিক ২০০০ টাকা করে ভাতা পাবেন।
7
12
আগে 'যুবসাথী'র ভাতা যাঁরা পেয়েছেন, তাঁরাও কি 'যুবশক্তি'র ৩০০০ টাকা পাবেন? যদিও 'যুবশক্তি'র ক্ষেত্রে সরকারের তরফে কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্ত পূরণ না হলেই এই প্রকল্পের জন্য আপনি 'যোগ্য' বলে বিবেচিত হবেন না।
8
12
এই প্রকল্পে আবেদনের জন্যেও একাধিক শর্ত রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, 'যুব শক্তি ভরসা কার্ড'-এ নাম নথিভুক্ত করার জন্য অবশ্যই সেই শিক্ষিত, কর্মহীন যুবক, যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভারতের নাগরিক হতে হবে। তার প্রমাণপত্র দেখাতে হবে।
9
12
দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র এই বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক, যুবতীরা মাসে মাসে সরকারি ভাতা পাবেন।
10
12
তৃতীয়ত, আবেদনকারীর নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। যদিও নন-গ্র্যাজুয়েট যুবক, যুবতীদের ক্ষেত্রে আলাদা শর্ত দিতে পারে সরকার। চতুর্থত, আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। কোনও বেসরকারি সংস্থায় কাজ করা যাবে না।
11
12
পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন,
যে সকল পরিবারের আয় মাসে এক লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে এই প্রকল্প।
12
12
সরকারি সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি ঘুরে পুনরায় আবেদনকারীদের যোগ্যতা যাচাই করবে সরকার। যোগ্য প্রমাণিত হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা।