আর দু'মাস। বাংলার কর্মহীন, শিক্ষিত যুবক, যুবতীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। এবার 'যুবশক্তি ভরসা কার্ড'-এর আবেদন প্রক্রিয়া নিয়েও বড় আপডেট চলে এল।
2
12
চলতি বাজেটেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন রাজ্যের কর্মহীন যুবক, যুবতীরা মাসে মাসে ৩০০০ ও ২০০০ টাকা পাবেন।
3
12
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘোষণা করেছেন, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে 'ভরসা কর্মসূচি'। এই প্রকল্পের অধীনে গ্র্যাজুয়েট, কর্মহীন যুবক যুবতীরা ৩০০০ টাকা পাবেন। নন-গ্র্যাজুয়েট, কর্মহীন যুবক, যুবতীরা মাসিক ২০০০ টাকা ভাতা পাবেন।
4
12
'যুবশক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য ইতিমধ্যেই রাজ্যে যুবক, যুবতীরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই কাছে রাখছেন তাঁরা।
5
12
'যুবশক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য কী কী নথিপত্র প্রয়োজন? যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি।
6
12
কিন্তু সূত্রের খবর, 'যুবশক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে।
7
12
পাশাপাশি গ্র্যাজুয়েট কর্মহীন যুবক, যুবতীদের অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে। তবেই মাসে মাসে ৩০০০ টাকা পাবেন।
8
12
জানেন কি 'যুব শক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য চারটি শর্ত বাধ্যতামূলকভাবে মানতেই হবে। এই চারটি শর্ত পূরণ না হলে, ফর্ম পূরণ করে জমা দিলেও মাসিক ৩০০০ টাকা পাবেন না।
9
12
কী কী শর্ত? সরকারি নিয়ম অনুযায়ী, 'যুব শক্তি ভরসা কার্ড'-এর সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক, যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
10
12
দ্বিতীয়ত, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক, যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন।
11
12
তৃতীয়ত, আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। চতুর্থত, আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।
12
12
কবে থেকে আবেদন শুরু হবে? সরকারের তরফে 'ভরসা কর্মসূচি'র আবেদনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকে 'যুবশক্তি ভরসা কার্ড'-এর আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।