পশ্চিম এশিয়ায় যুদ্ধের বাজার ধসেই চলেছে ভারতের শেয়ার বাজার । গত তিন বছর ধরে ওঠা তো দূর, বর্তমানে সর্বোচ্চ থেকে প্রায় ৩০০০ পয়েন্ট নেমে এসেছে নিফটি ৫০ । এই সময় সরকারি সঞ্চয় প্রকল্প আপনাকে দিতে পারে ভাল রিটার্নের পাশাপাশি নিশ্চিত আর্থিক ভবিষ্যৎ। যেখানে মেয়াদ শেষে আপনি কেবল ২ লাখ টাকা পর্যন্ত ফেতে পারেন সুদ।
2
7
আপনি যদি নিশ্চিত রিটার্নের পাশাপাশি সরকারি আর্থিক সুরক্ষার স্কিম চান, তাহলে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প আপনার জন্য় সেরা হতে পারে। যারা বিনিয়োগে ঝুঁকি চান না, তাদের জন্য এই ধরনের সরকারি গ্য়ারান্টি স্কিম খুব কাজের। এরকম একটি প্রকল্প হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এই ধরনের স্কিমে দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন পেতে পারেন আপনি।
3
7
পোস্ট অফিস টাইম ডিপোজিটকে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্টও বলা হয়। আপনি এখানে দীর্ঘ মেয়াদে টাকা রাখলে বড় রিটার্ন পাবেন। সেই ক্ষেত্রে আপনি ১,২,৩, ৫ বছরের জন্য বিনিয়াগ করতে পারেন। এ সবই আপনার লক্ষ্য়ের ওপর নির্ভর করবে।
4
7
এক বছরের এই স্কিমে আপনি বার্ষিক ৬.৯ শতাংশ সুদ পাবেন। ২ বছরের মেয়াদে বিনিয়োগ করলে আপনি পাবেন ৭.০ শতাংশ সুদ। ৩ বছর ও ৫ বছরের জন্য আপনাকে দেওয়া হবে ৭.১ শতাংশ ও ৭.৫ শতাংশ সুদ। বিনিয়োগের এই স্বল্প ও মধ্য দীর্ঘ মেয়াদের সুবিধার জন্য এই স্কিমে অনেকেই বিনিয়োগ করেন।
5
7
এই স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনাকে নূন্যতম ১০০০টাকা দিতে হবে। তবে এর ইনভেস্টমেন্টের কোনও ঊর্ধ্বসীমা নেই। তবে এখানে আপনি ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন।
6
7
এই স্কিমে বিনিয়োগ করলে আপনার টাকার ওপর ত্রৈমাসিক কম্পাউন্ড ইন্টারনেট গোনা হয়। পরে যা বার্ষিক ভিত্তিতে আমানতকারীদের দেওয়া হয়। প্রত্যেক বছরের জন্য আলাদা স্থির সুদের হার রয়েছে, যা বার্ষিক হিসেব অনুযায়ী দেওয়া হয়।
7
7
ঠিক মেয়াদে বিনিয়োগ করলে আপনি এই স্কিমে সহজেই ২ লাখ টাকা কেবল সুদ পেতে পারেন। উদাহরণ হিসাবে আপনি যদি এই স্কিমে সাড়ে ৪ লাখ টাকা ৭.৫ শতাংশ সুদের হার অনুযায়ী ৫ বছর রাখেন, তাহলে ৬.৫১ লাখ টাকা পাবেন আপনি। যার পুরো সুদ হল ২.১ লাখ টাকা। একইভাবে আপনি এই স্কিমে পাঁচ বছরের জন্য ২.৫ লাখ টাকা ইনভেস্ট করলে ৩.৬২ লাখ টাকা পাবেন। যার মধ্যে শুধু সুদের পরিমাণ ১.১২ লাখ টাকা।