মার্কিন মুলুকে বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। আয়োজন করছে মেক্সিকো এবং কানাডাও। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ রাত জেগে দেখছেন সকলেই।
2
13
এবারের বিশ্বকাপ একাধিক সুপারস্টার ফুটবলারের শেষ বিশ্বকাপ হতে পারে। তালিকায় রয়েছেন মেসি, রোনাল্ডো, নেইমারের মতো ফুটবলার।
3
13
তবে একদিকে যেমন অনেক তারকার শেষ বিশ্বকাপ তেমনই ক্লাব স্তরে অনেক তারকা ফুটবলার এবার বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। তালিকায় এমবাপ্পে তো আছেনই। তাছাড়া হালান্ডের মতো তারকারা আছেন।
4
13
মাঠে তো টানটান লড়াই চলছেই। কিন্তু মেগা টুর্নামেন্টে তারকা ফুটবলারদের বান্ধবীদেরও দেখা যায় স্টেডিয়ামে।
5
13
এমনিতেই তো সুপারস্টারদের ব্যক্তিগত জীবন নিয়ে আমজনতার মধ্যে চর্চা কম নেই। কার কবে বিয়ে, কে কার বান্ধবী সবকিছু নিয়েই উৎসুক ফুটবলপ্রেমীরা।
6
13
এখন প্রশ্ন হচ্ছে, এই তারকা ফুটবলারদের মধ্যে সবথেকে সুন্দরী কে? তারও প্রতিযোগিতা রয়েছে সমর্থকদের মধ্যে। অবশ্য, কেউই তো আর কম যান না। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ।
7
13
এক নজরে দেখে নেওয়া যাক, এবারের বিশ্বকাপে খেলা কোন ফুটবলারের বান্ধবী বা স্ত্রী সেরা হওয়ার দৌড়ে আছেন। অবশ্য কেউই কারোর থেকে কম যান না।
8
13
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ বহুল চর্চিত ব্যক্তিত্ব। একদিকে তিনি ডাকসাইটে সুন্দরী। পাশাপাশি, আবেদনময়ীও। জানা গিয়েছে, সিআরসেভেন ইতিমধ্যেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
9
13
লিও মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজোও অত্যন্ত সুন্দরী। মেসি তাঁর ছোটবেলার বান্ধবী আন্তোনেল্লাকে বিয়ে করেছেন। তাঁদের সন্তানও রয়েছে। আন্তোনেলাকে মেসির সঙ্গে হামেশাই দেখা যায় মাঠে।
10
13
ক্লাব ফুটবলে বড় নাম আর্লিং হালান্ড। তাঁর দেশ নরওয়ে এবার বিশ্বকাপ খেলছে। হালান্ডের বান্ধবী ইসাবেল জোহানসেনও সৌন্দর্যের দৌড়ে কারোর থেকে কম যান না।
11
13
বান্ধবীদের প্রসঙ্গ যখন ওঠে তখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের কথা না বললেই নয়। বর্তমানে ব্রাজিলিয়ান মডেল ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্কে রয়েছেন নেইমার। ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সময়ও ব্রুনাকে দেখা গিয়েছিল নেইমারের সঙ্গে।
12
13
কানাঘুষো শোনা যাচ্ছে, স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর সঙ্গে সম্পর্কে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলেন। তাঁদের বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে।
13
13
নোরা ফতেহির নাম কি বাদ দেওয়া যায়? বলিউড অভিনেত্রী কোনও অংশে অন্যদের থেকে কম যান না। জল্পনা, মরক্কান তারকা আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে রয়েছেন নোরা।