তিন দেশে বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপ যৌথভাবে তিন দেশে অনুষ্ঠিত হবে-আমেরিকা,কানাডা ও মেক্সিকো।
2
11
৪৮ দলের বিশ্বকাপ। এবার ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নিচ্ছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
3
11
নতুন ফরম্যাট। প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ অনুষ্ঠিত হবে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপের সঙ্গে সেরা ৮টি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠবে।
4
11
১০ সেকেন্ডের বদলি নিয়ম। কোনও খেলোয়াড়কে বদলি করার সময় ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে।
নির্ধারিত সময়ের বেশি নিলে সেই দলকে সাময়িকভাবে একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে হতে পারে।
5
11
ভুলভাবে দেওয়া কর্নার কিকের সিদ্ধান্ত ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা হলেও, খেলা পুনরায় শুরু করতে অতিরিক্ত বিলম্ব হওয়ার আশঙ্কা থাকলে রিভিউ করা হবে না।
6
11
প্রথমবারের মতো কর্নার কিক বা ফ্রি-কিক নেওয়ার আগে আক্রমণকারী দলের কোনও খেলোয়াড় অফসাইড অবস্থানে থেকে সরাসরি খেলায় প্রভাব ফেললে ভিএআর সেই ঘটনা পর্যালোচনা করতে পারবে।
7
11
দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তও ভিএআরের আওতায় আসবে। ভুলবশত কোনও খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে সেটি পর্যালোচনা করে সংশোধনের সুযোগ থাকবে।
8
11
রেফারির সঙ্গে কথা বলার সময় হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে রাখলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আচরণটি যদি অসৌজন্যমূলক, গালাগালি বা যোগাযোগে বাধা সৃষ্টির উদ্দেশে করা হয়েছে বলে মনে হয়, তাহলে লাল কার্ডও দেখানো হতে পারে। তবে স্বাভাবিক কথোপকথনের ক্ষেত্রে কোনও শাস্তি দেওয়া হবে না।
9
11
কোনও সিদ্ধান্তের প্রতিবাদে রাগ করে মাঠ ত্যাগ করলে সরাসরি লাল কার্ড দেখানো হবে। মাঠের বাইরে থেকে কেউ এমন কাজে প্ররোচনা দিলেও সেই ব্যক্তির বিরুদ্ধেও লাল কার্ডের ব্যবস্থা নেওয়া হবে। আর কোনও দল যদি সম্মিলিতভাবে মাঠ ছেড়ে চলে যায়, তাহলে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
10
11
রেফারির কাছে যদি মনে হয় কোনও খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে থ্রো-ইন বা গোল কিক নিতে অযথা সময়ক্ষেপণ করছেন, তাহলে তিনি ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত ৫ সেকেন্ডের মধ্যে থ্রো-ইন সম্পন্ন না হলে থ্রো-ইনের অধিকার প্রতিপক্ষ দল পাবে। একইভাবে, গোল কিক নিতে বিলম্ব হলে প্রতিপক্ষ দলকে কর্নার কিক দেওয়া হবে।
11
11
মাঠের বাইরে চিকিৎসা। গোলকিপার ছাড়া অন্য কোনও খেলোয়াড়ের সামান্য চিকিৎসার প্রয়োজন হলে সেই চিকিৎসা মাঠের বাইরে সম্পন্ন করতে হবে। চিকিৎসা নেওয়ার পর ওই খেলোয়াড়কে অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে, এরপর রেফারির অনুমতি নিয়ে পুনরায় খেলায় অংশ নিতে পারবেন।