ভারতে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব ও অনলাইন স্ট্রিমিংকে ঘিরে জটিলতা অব্যাহত থাকলেও নতুন করে সামনে এসেছে জিও ব্যবহারকারীদের জন্য একটি সম্ভাব্য বিকল্প সুবিধার কথা।
2
8
বিভিন্ন রিপোর্ট ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে দাবি করা হচ্ছে, জিও ফাইবার ও এয়ার ফাইবার গ্রাহকরা নির্দিষ্ট সেটআপের মাধ্যমে আলাদা খরচ ছাড়াই ম্যাচ উপভোগ করতে পারেন।
3
8
সূত্র অনুযায়ী, দেশে সম্প্রচার স্বত্ব পাওয়ার পর জি-এর ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে ম্যাচ দেখানো হলেও সেখানে স্ট্রিমিং সমস্যা এবং সাবস্ক্রিপশন খরচ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।
4
8
অনেক দর্শকই জানিয়েছেন, ম্যাচ চলাকালীন ল্যাগ, বাফারিং এবং সার্ভার সমস্যা হয়েছে। পাশাপাশি প্যাকেজের মূল্য নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে।
5
8
এই পরিস্থিতির মধ্যেই জিও ফাইবার ও এয়ারফাইবার ব্যবহারকারীদের জন্য একটি বিকল্প পদ্ধতির কথা সামনে এসেছে। বলা হচ্ছে, জিও-এর নির্দিষ্ট হাই-স্পিড ব্রডব্যান্ড বা সেট-টপ বক্স পরিষেবার সঙ্গে যুক্ত থাকলে জিওটিভি প্লাস অ্যাপের মাধ্যমে কিছু স্পোর্টস চ্যানেল দেখা যেতে পারে, যেখানে ম্যাচ সম্প্রচার করা হবে।
6
8
ব্যবহারকারীদের মতে, জিও সেট টপ বক্সে থাকা জিও টিভি প্লাস অ্যাপ খুলে রেজিস্টার্ড জিও0 নম্বর দিয়ে লগ ইন করলে কিছু নির্দিষ্ট স্পোর্টস চ্যানেল দেখা যাচ্ছে।
7
8
সব মিলিয়ে জি ফাইভ নিয়ে বিতর্ক ও অনলাইন স্ট্রিমিং সমস্যার মধ্যেই জিও টিভি প্লাস একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে, যা নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য ম্যাচ দেখার সুযোগ সহজ করে দিচ্ছে।
8
8
শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। ঘরে বসেই মাঠের উত্তাপ উপভোগ করুন।