উৎসবের মরশুম শেষ হতেই বেরল রেজাল্ট! গোটা দেশে মদ্যপানে বাংলা কত নম্বর পেল?
নিজস্ব সংবাদদাতা
১৫ নভেম্বর ২০২৬ ১৫ : ৫৩
শেয়ার করুন
1
9
উৎসবের মরশুম সবে শেষ হয়েছে, সামনেই বড়দিন ও বর্ষবরণের হাতছানি। আর আনন্দ-উৎসবের এই আবহেই ভারতের কোন রাজ্যে কত পরিমাণ মদ বিক্রি হচ্ছে, তা নিয়ে একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এসেছে।
2
9
সম্প্রতি প্রকাশিত এই রিপোর্টে দেখা যাচ্ছে, মদ বিক্রির নিরিখে দেশের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে প্রথম চারটিই দখল করে রেখেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে মহারাষ্ট্র। স্বভাবতই প্রশ্ন উঠছে, সুরাপ্রেমীদের এই তালিকায় পশ্চিমবঙ্গ ঠিক কোথায় দাঁড়িয়ে?
3
9
রিপোর্ট অনুযায়ী, বার্ষিক মদ বিক্রির পরিমাণে গোটা দেশের মধ্যে সবার ওপরে রয়েছে কর্নাটক। এই রাজ্যে বছরে প্রায় ৬ কোটি ৯০ লক্ষ কেস (৬৯ মিলিয়ন) মদ বিক্রি হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। কর্নাটকের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারতের আরেক রাজ্য তামিলনাড়ু।
4
9
সেখানে সরকারি বিপণন সংস্থা 'টাসম্যাক' (TASMAC)-এর মাধ্যমে বছরে প্রায় ৬ কোটি ৪০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ।
5
9
তেলঙ্গানায় বছরে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে এবং সমীক্ষায় উঠে এসেছে যে ওই রাজ্যের ৪০ শতাংশেরও বেশি পুরুষ নিয়মিত মদ্যপান করেন। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে বার্ষিক মদ বিক্রির পরিমাণ প্রায় ৩ কোটি ৫০ লক্ষ কেস।
6
9
দক্ষিণের এই চার রাজ্যের একচেটিয়া আধিপত্য ভেঙে পঞ্চম স্থানে উঠে এসেছে মহারাষ্ট্র, যেখানে বছরে প্রায় ২ কোটি ৭০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (প্রায় ২ কোটি ৫০ লক্ষ কেস) এবং সপ্তম স্থানে রয়েছে কেরল (প্রায় ২ কোটি ২৯ লক্ষ কেস)। দেশের শীর্ষ দশ মদ বিক্রির রাজ্যের তালিকায় অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
7
9
পরিসংখ্যান বলছে, বাংলায় বছরে প্রায় ১ কোটি ৪৯ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। পশ্চিমবঙ্গের ঠিক পরেই নবম স্থানে রয়েছে রাজস্থান (প্রায় ১ কোটি ৩৭ লক্ষ কেস) এবং দশম স্থানে রয়েছে রাজধানী দিল্লি, যেখানে বার্ষিক মদ বিক্রির পরিমাণ প্রায় ১ কোটি ১৮ লক্ষ কেস।
8
9
তবে সংশ্লিষ্ট মহলের মতে, এই তালিকাটি মূলত রাজ্যগুলিতে বিক্রি হওয়া মদের বার্ষিক কেস বা বাক্সের মোট সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে বড় রাজ্যগুলিতে বিক্রির পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি দেখাচ্ছে।
9
9
কিন্তু জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (NFHS) তথ্য অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে বা শতকরা হারের বিচার করলে ছবিটা কিছুটা বদলে যায়। সেই নিরিখে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড় এবং ত্রিপুরার মতো রাজ্যগুলিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের প্রবণতা অনেকটাই বেশি।