নিশ্চিত রিটার্ন এবং তুলনামূলক কম ঝুঁকির কারণে বহু বিনিয়োগকারীর কাছে এখনও জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম ফিক্সড ডিপোজিট বা FD। বিশেষ করে বর্তমান আর্থিক পরিস্থিতিতে শেয়ার বাজারের অস্থিরতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন।
2
12
তবে বেশি সুদ পেতে হলে শুধু SBI, HDFC Bank কিংবা ICICI Bank-এর মত বড় ব্যাঙ্কের উপর নির্ভর করলে চলবে না। কারণ, একাধিক স্মল ফিনান্স ব্যাঙ্ক বর্তমানে বড় ব্যাঙ্কগুলির তুলনায় অনেক বেশি সুদ দিচ্ছে।
3
12
পয়সাবাজার থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, দেশের তিনটি বিশিষ্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৮.২৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার আরও বেশি হতে পারে।
4
12
ফলে যাঁরা নিরাপদ সঞ্চয়ের পাশাপাশি তুলনামূলক বেশি রিটার্ন পেতে চাইছেন, তাঁদের কাছে এই ব্যাঙ্কগুলি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।
5
12
স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির সঙ্গে তুলনা করলে বড় বেসরকারি ব্যাঙ্কগুলিতে FD-র সুদের হার কিছুটা কম। বর্তমানে Kotak Mahindra Bank নির্দিষ্ট মেয়াদের আমানতে সর্বোচ্চ ৬.৮০ শতাংশ সুদ দিচ্ছে।
6
12
HDFC Bank এবং Axis Bank-এ সর্বোচ্চ সুদের হার ৬.৬০ শতাংশ। অন্যদিকে, ICICI Bank নির্দিষ্ট মেয়াদের FD-তে সর্বোচ্চ ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে।
7
12
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে Bank of India-র বিশেষ ৫০০ দিনের FD-তে সুদের হার ৬.৮৫ শতাংশ। SBI-তে নির্দিষ্ট মেয়াদে সর্বোচ্চ সুদের হার ৬.৪৫ শতাংশ। অর্থাৎ, সুদের হারের নিরিখে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি বেশ কিছু বড় ব্যাঙ্ককে পিছনে ফেলছে।
8
12
শুধু ব্যাঙ্কের FD নয়, পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিও বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
9
12
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। তবে এই প্রকল্পগুলির ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত প্রযোজ্য।
10
12
শুধুমাত্র বেশি সুদের হার দেখে FD-তে বিনিয়োগ করা উচিত নয়। টাকা কত বছরের জন্য জমা রাখবেন, মেয়াদের আগে ভাঙলে কতটা জরিমানা দিতে হবে এবং সুদ মাসিক, ত্রৈমাসিক নাকি মেয়াদ শেষে পাওয়া যাবে, তা আগে জেনে নেওয়া জরুরি।
11
12
মনে রাখতে হবে, একই ব্যাঙ্কে একজন আমানতকারীর মূলধন ও সুদ মিলিয়ে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় থাকে। তাই বেশি রিটার্নের পাশাপাশি সঞ্চয়ের নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
12
12
FD-র সুদের হার ব্যাঙ্ক, বিনিয়োগকারীর বয়স এবং আমানতের মেয়াদ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে সর্বশেষ সুদের হার ও শর্ত যাচাই করে নেওয়া উচিত। প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।