সকালে চায়ের কাপ থেকে রাতের রান্নার হাঁড়ি- প্রতিদিন রান্নাঘরে কত বাসনই না মাজতে হয়। ভারতীয় পরিবারগুলিতে প্রায়ই একই স্ক্রাবার দিয়ে ঘরের সমস্ত বাসন পরিষ্কার করা হয়। বাইরে থেকে দেখতে পরিষ্কার মনে হলেও, এই স্পঞ্জই হয়ে উঠতে পারে আপনার বাড়িতে ব্যাকটেরিয়ার আস্তানা।
2
8
আমেরিকার ‘এনএসএফ ইন্টারন্যাশনাল’-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রান্নাঘরের বাসন মাজার স্পঞ্জ ও কাপড়ে ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি অত্যন্ত বেশি। স্পঞ্জের ছিদ্রযুক্ত গঠন এবং দীর্ঘক্ষণ ভিজে থাকার প্রবণতা ব্যাকটেরিয়া ও জীবাণু বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি করে।
3
8
বিশেষ করে নরওয়ের ‘নোফিমা’ ও পর্তুগালের এক বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গিয়েছে, স্পঞ্জের তুলনায় বাসন মাজার ব্রাশ অনেক বেশি স্বাস্থ্যসম্মত। ব্রাশ খুব দ্রুত শুকিয়ে যাওয়ায় তাতে স্যামোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না।
4
8
একই স্ক্রাবারে সব বাসন মাজায় কী কী বিপত্তি ঘটতে পারে? অপরিষ্কার স্পঞ্জ দিয়ে এক বাসন মাজলে জীবাণু অনায়াসে অন্য বাসনে ছড়িয়ে পড়ে।
5
8
স্পঞ্জের ভেতরে জমে থাকা খাদ্যাংশ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটায়। ব্যবহারের পর ভেজা অবস্থায় স্পঞ্জ সিঙ্কের পাশে ফেলে রাখলে জীবাণুর সংক্রমণ বাড়ে।
6
8
খাদ্য সুরক্ষা সংস্থা এফএসএসএআই এবং মার্কিন কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।
7
8
বাসন মাজার পর স্পঞ্জটি ভালো করে ধুয়ে অতিরিক্ত জল নিংড়ে নিন। ভেজা স্পঞ্জ সিঙ্কে ফেলে না রেখে শুকনো ও হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখুন।
8
8
কাঁচা মাছ-মাংসের বাসন মাজার পর স্পঞ্জ পরিষ্কার করুন অথবা বদলে ফেলুন। স্পঞ্জ পুরোনো বা দুর্গন্ধযুক্ত হয়ে গেলে তা আর ব্যবহার না করে ফেলে দিন। স্পঞ্জের বদলে দ্রুত শুকিয়ে যায় এমন ডিশ ওয়াশিং ব্রাশ ব্যবহারের অভ্যাস করুন।