কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোন বা বেসরকারি সংস্থায় কর্মরত, অবসর জীবনের সঞ্চয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। কর্মীদের সামাজিক সুরক্ষা, পেনশন এবং বিমা সংক্রান্ত বিভিন্ন সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
2
13
দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (IITF) ২০২৬-এ নিজেদের বিশেষ প্যাভিলিয়ন খুলেছে এই সংস্থা। সেখানে গিয়ে PF, পেনশন-সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন সদস্য ও গ্রাহকরা।
3
13
EPFO-র সরকারি এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করে এই ট্রেড ফেয়ারে অংশগ্রহণের কথা জানানো হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, পরপর দ্বিতীয়বার IITF-এ অংশ নিচ্ছে তারা।
4
13
১৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। দিল্লির ভারত মণ্ডপম হল ৪-এর গ্রাউন্ড ফ্লোরে ৮A নম্বর স্টলে রয়েছে EPFO-র প্যাভিলিয়ন। সেখানে গিয়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, পরিষেবা এবং সাম্প্রতিক সংস্কার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সাধারণ মানুষ।
5
13
এই প্যাভিলিয়নে কর্মী ও সদস্যদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ পেনশন স্কিম, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স, নতুন মজুরি সীমা, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা, বিশ্বাস ২০২৬ এবং অ্যামনেস্টি স্কিম ২০২৬। সংশ্লিষ্ট প্রকল্পগুলির সুবিধা, নিয়মকানুন এবং পরিষেবা নিয়ে নিজেদের প্রশ্নের উত্তরও জানতে পারবেন সদস্যরা।
6
13
উল্লেখযোগ্য বিষয় হল, গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা EPF-এর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছে। দীর্ঘ ১২ বছর পর এই সীমা সংশোধন করা হয়েছে।
7
13
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, কর্মীদের আয় বৃদ্ধি এবং সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের প্রসারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত।
8
13
কেন্দ্রের দাবি, এর ফলে অতিরিক্ত প্রায় ৫১ লক্ষ কর্মী বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসবেন। শুধু PF নয়, EPFO-র অধীনে থাকা পেনশন এবং বিমা সুবিধার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
9
13
ধরা যাক, আগে কোনও কর্মীর PF-এর হিসাব ১৫ হাজার টাকা বেতনের ভিত্তিতে হত। সেক্ষেত্রে ১২ শতাংশ হারে কর্মীর মাসিক অবদান ছিল ১,৮০০ টাকা।
10
13
নতুন ২৫ হাজার টাকার সীমা অনুযায়ী হিসাব হলে তা বেড়ে দাঁড়াবে ৩,০০০ টাকা। অর্থাৎ মাসে অতিরিক্ত ১,২০০ টাকা কাটা হতে পারে।
11
13
বছরে অতিরিক্ত ১৪,৪০০ টাকা বেতন থেকে কম হাতে আসতে পারে। তবে প্রকৃত অঙ্ক নির্ভর করবে সংস্থার বেতন কাঠামো এবং PF জমার নিয়মের উপর।
12
13
এদিকে EPS-এর ন্যূনতম মাসিক পেনশন নিয়েও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন অবসরপ্রাপ্ত কর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠন। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা রয়েছে। তা বাড়িয়ে ৭,৫০০ টাকা করার পাশাপাশি মহার্ঘ ভাতা (DA) যুক্ত করার দাবিও উঠেছে।
13
13
কেন্দ্র এখনও এই দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে নতুন বেতনসীমা বৃদ্ধির পর পেনশন নিয়ে আলোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে IITF-এ EPFO-র প্যাভিলিয়ন কর্মী ও পেনশনভোগীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ হয়ে উঠতে পারে।