আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। বিশ্বজুড়ে সচেতনতা প্রচারের সঙ্গে যুক্ত থাকেন স্বাস্থ্যকর্মীরা। ক্যানসার মানেই জীবন শেষ নয়, বলিউডের অনেক তারকা একথা প্রমাণ করেছেন। মারণ রোগের কাছে হার না মেনে ফিরে এসেছেন তাঁরা। কারা রয়েছেন তালিকায়, দেখে নেওয়া যাক।
2
10
মনীষা কৈরালাঃ ২০১২ সালে অভিনেত্রী মনীষা কৈরালার ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে। প্রাথমিকভাবে ভয় পেলেও চিকিৎসার পর তিনি এক বছর থেরাপি নেন, মনের জোর বাড়ান। পরে তাঁর অভিজ্ঞতা নিয়ে 'হিলড: হাউ ক্যানসার গেভ মি অ্যা নিউ লাইফ' নামে বইও লেখেন।
3
10
সঞ্জয় দত্তঃ বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও ক্যানসারের সঙ্গে লড়েছেন। ২০২০ সালে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর তিনি সুস্থ হন এবং আবার অভিনয়ে ফিরে আসেন।
4
10
মহিমা চৌধুরীঃ নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা মহিমা চৌধুরীর ২০২২ সালে ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
5
10
সোনালি বেন্দ্রেঃ সোনালি বেন্দ্রের ২০১৮ সালে মেটাস্টাটিক ক্যানসার ধরা পড়ে। বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। বেশ কয়েক বছরের বিরতির পর ফের অভিনয়ের কাজ শুরু করেন।
6
10
লিসা রেঃ ইন্ডিয়ান‑কানাডিয়ান অভিনেত্রী লিসা রে-র ২০০৯ সালে মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ব্রেস্ট ক্যানসার ও মানসিক স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে কাজ চালিয়ে যান।
7
10
রাকেশ রোশনঃ পরিচালক রাকেশ রোশনের ২০১৯ সালে গলার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি আবার সিনেমা পরিচালনা শুরু করেন।
8
10
অনুরাগ বসুঃ ২০০৪ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন পরিচালক অনুরাগ বসু। চিকিৎসার পর তিনিও সুস্থ হয়ে ফিরে আসেন পরিচালনার কাজে।
9
10
হিনা খানঃ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলেছে হিনা খানের। একটা সময়ে মারণ রোগে আক্রান্ত হয়ে, বাধ্য হয়েই তাঁকে কাজ থেকে বিরতি নিতে হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী।
10
10
তাহিরা কাশ্যপঃ অভিনেতা আয়ুশমান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ২০১৮ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর যাত্রা শেয়ার করে বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন।