আলৌ মাওয়েন কুওল একজন অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়, যিনি ন্যাশনাল প্রিমিয়ার লিগে ব্ল্যাকটাউন সিটির হয়ে খেলেন। সুদানে জন্মগ্রহণ করেন এবং যুব পর্যায়ে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন।
2
9
আলৌ কুওল খারতুমে দক্ষিণ সুদানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। তার পাঁচজন ছোট ভাই এবং একজন বড় ভাই রয়েছে। আলৌ কুওল জানান, তাঁর বড় ভাইই তাঁকে ফুটবলের জন্য স্থান পরিবর্তন করতে উৎসাহিত করেছিলেন।
3
9
আলৌ কুওলের পরিবার তাঁর তিন বছর বয়সে সুদান ছেড়ে পালিয়ে যায়। তাঁরা এক বছর মিশরে থাকার পর সিডনিতে এসে পৌঁছায়।
4
9
২০১৫ সালে আলৌ কুওল শেপার্টনে চলে যান। সেখানে তিনি যুব ফুটবল খেলার পাশাপাশি পরবর্তীতে রান্নাঘরের সহকারী হিসেবে কাজ করেন।
কুওল তাঁর সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু করেন ভিক্টোরিয়ার দল গোলবার্ন ভ্যালি সানস-এর হয়ে। এর আগে তিনি ওই ক্লাবের যুব দলে খেলেছিলেন।
5
9
কুওল এ-লিগের ক্লাব মেলবোর্ন ভিকট্রি এবং ওয়েস্টার্ন ইউনাইটেড -এ ট্রায়াল দিয়েছিলেন। তবে কোনও ক্লাবের কাছ থেকেই চুক্তি পাননি।
২০১৯ সালের শেষ দিকে তিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার্স -এ চুক্তিবদ্ধ হন। শুরুতে তিনি ওয়াই-লিগে ক্লাবটির যুব দলের হয়ে খেলতেন।
এছাড়াও কুওল পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির অনূর্ধ্ব-১৯ দলে কিছুদিনের জন্য ট্রায়াল দিয়েছিলেন।
6
9
২০২১ সালের ১৬ এপ্রিল, ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাবের আগ্রহের পর কুওল জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্ট -এর সঙ্গে ৪ বছরের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত।
7
9
এরপর তাঁকে ভিএফবি স্টুটগার্ট টু দলে পাঠানো হয়। রিজার্ভ দলের হয়ে নিজের প্রথম ১৩টি ম্যাচে কুওল ৭টি গোল করেন। ২০২১ সালের নভেম্বরের মধ্যে তিনি রিজিওনাললিগা স্যুডওয়েস্ট লিগের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন।
8
9
সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে খেলার পরে কুওল খেলেন ব্ল্যাকটাউন সিটির হয়ে।
9
9
এই কুওলকে ইস্টবেঙ্গলে আনার জন্য কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কুওলে হয়তো লাল-হলুদ জার্সি চাপানো হবে না। সূত্রের খবর, তিনি খুবই গতিশীল ফুটবলার।