উৎসবের মরশুম থেকেই আর অফিসে আসার ঝক্কি নেই। একটানা ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ সরকারের। সরকারি, বেসরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হল পুজোর আগেই।
2
7
দুর্গাপুজোর পর থেকেই শুরু হবে ওয়ার্ক ফ্রম হোম। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ওয়ার্ক ফ্রম হোম চলবে। আগেভাগেই এই নিয়ম চালু করার ঘোষণা করা হয়েছে
3
7
শীতের শুরুতেই দূষণের দাপট বাড়তে শুরু করে। এই দূষণ রোধেই এবার শহরে কড়া পদক্ষেপ সরকারের। পয়লা নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম জারি থাকবে।
4
7
শীতকালীন দূষণ মোকাবিলায় দিল্লির সরকার ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি সমস্ত সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছে।
5
7
যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ওয়ার্ক ফ্রম হোম নিয়মের আওতায় পড়বেন না। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শীঘ্রই এই নিয়ম চালু করার জন্য বৈঠক করেছেন।
6
7
জানা গিয়েছে, দূষণ মোকাবিলায় দিল্লির রাস্তায় যানবাহনের সংখ্যা কমাতে দ্বিগুণ পার্কিং ফি, নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞাও জার করা হয়েছে। এর পাশাপাশি দূষণের কারণে নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়কালে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হবে।
7
7
পাশাপাশি দিল্লি সরকারের অধীনে সমস্ত অফিসের সময় পরিবর্তন করার মতো জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বর থেকে সরকারি অফিসে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ছ'টা পর্যন্ত কাজ চলবে। মিউনিসিপ্যাল কর্পোরেশন দিল্লি-র অধীন অফিসগুলি সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।